১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুনে রণবীর, ভয়ঙ্কর রণবীর

সন্দীপ রেড্ডির ‘অ্যানিমেল’কে বলা হচ্ছে ‘গ্যাংস্টার ড্রামা’, আর সেই সিনেমায় অ্যাকশন নেই, তা হতে পারে না। মুক্তির দুই মাস আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া এই সিনেমার প্রি-টিজারে কুড়াল হাতে মারামারির শ্বাসরুদ্ধকর দৃশ্যে পাওয়া গেছে রণবীর কাপুরকে। ‘অ্যানিমেল’ এ রণবীরের সঙ্গে দ্বিতীয় প্রধান চরিত্রে অনিল কাপুরকে দেখা যাবে। রণবীরের স্ত্রীর ভূমিকায় থাকছেন রাশমিকা মানদানা; খলচরিত্রে ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 04:18 PM

Updated : 11 Jun 2023, 04:18 PM