১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেস্তোরাঁয় ক্রেতাদের পাতে তুলে খাওয়ালেন সুহানা-অগস্ত্য-খুশি

‘দ্য আর্চিস’ এ ‘ভেরোনিকা লজ’ চরিত্রে সুহানা, আর্চি অ্যান্ড্রুজ চরিত্রে অগস্ত্য এবং বেটি কুপারের চরিত্রে খুশি কাপুর রয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 04:41 PM

Updated : 16 Aug 2023, 05:20 PM

ভারতের স্বাধীনতা দিবসে মুম্বাইয়ের ‘বোম্বে ক্যান্টিনে’ যারা খেতে গিয়েছিলেন, তারা বাড়ি ফেরেন অন্য ধরনের অভিজজ্ঞতা নিয়ে।

কারণ রেস্তোরাঁয় খাবার পরিবেশন করেছিল যোইয়া আখতারের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘দ্য আর্চিস’র মূল তিন চরিত্র।

সকাল থেকে রাত অবধি ‘বোম্বে ক্যান্টিনে’ খেতে আসা মানুষদের পাতে খাবার বেড়ে দিয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান, মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং শ্রীদেবী-বনি কাপুরের মেয়ে খুশি কাপুর।

এনডিটিভি জানিয়েছে, সুহানা, অগস্ত্য এবং খুশি কেবল আপ্যায়নে ব্যস্ত ছিলেন তা নয়, রেস্তোরাঁয় আসা মানুষদের সঙ্গে হাসিমুখে তারা কথা বলেছেন, সেলফিও তুলেছেন দিনভর।

পেশাদার রোস্তোরাঁ কর্মীর মতো কার কি লাগবে সেই খোঁজও রেখেছেন এই তিন নবাগত।

এই কাজটা তারা করেছেন ‘দ্য আর্চিস’র নির্মাতা যোইয়া আখতারের পরিকল্পনায়। উদ্দেশ্য হলো সিনেমার প্রচারণা।

এই সিনেমাটি ঘিরে কেবল দর্শক নয়, বলিউড পাড়ার মানুষদেরও আগ্রহ আছে। কারণ সুহনা, অগস্ত্য এবং খুশির অভিষেক হতে চলেছে এই সিনেমা দিয়ে।

এছাড়া বলিউডের প্রভাবশালী তিন ফিল্মি পরিবারেরর সন্তানরা কে কতটা ভালো কাজ করেন, তা নিয়েও ব্যাপক কৌতুহলও আছে।

সিনেমায় ‘ভেরোনিকা লজ’ চরিত্রে সুহানা, ‘আর্চি অ্যান্ড্রুজ’ চরিত্রে অগস্ত্য, ‘বেটি কুপার’ চরিত্রে খুশি কাপুর রয়েছেন।

‘দ্য আর্চিস’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। এরিমধ্যে টিজার এবং প্রধান চরিত্রদের লুক প্রকাশ হয়েছে।

প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নিয়ে কাজকর্ম সারছেন যোইয়া ও তার টিম।

পুরানো খবর:

হাজার রুপি দিয়ে টিস্যু বিক্রেতার মুখে হাসি ফোটালেন শাহরুখকন্যা

পুরানো খবর:

সুহানার ‘ভেরোনিকা লুকে’ উচ্ছ্বসিত করণ-শ্বেতা

পুরানো খবর:

বিজ্ঞাপনে ফর্সা সুহানা কটাক্ষের শিকার

পুরানো খবর:

সুহানা-খুশি-অগস্ত্যা এবং ‘দ্য আর্চিস’

পুরানো খবর:

১৩ কোটি রুপিতে জমি কিনলেন ‘কৃষিবিদ’ সুহানা খান

পুরানো খবর:

অ্যাকশন-থ্রিলারে মেয়ে সুহানার সঙ্গে আসছেন শাহরুখ