যখন ধর্মেন্দ্রে মুগ্ধ ছিলেন জয়া
তখন তার নামে বচ্চন লাগেনি, জয়া ভাদুড়ি ছিল তার পরিচিতি, তখন তিনি ধর্মেন্দ্রের প্রেমে পড়েছিলেন, আর তা অকপটে স্বীকারও করেছেন। সে অর্থে কোনো সিনেমাতেই নায়ক-নায়িকার মতো জুটি বাঁধেননি ধর্মেন্দ্র-জয়া। তবে শেষ বয়সে এসে প্রযোজক ও নির্মাতা করণ জোহরের নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’তে তার ব্যতিক্রম ঘটেছে। তাতে স্ত্রী হিসাবে ধর্মেন্দ্রর পাশে থাকবেন জয়া বচ্চন।
