Published : 10 Feb 2023, 08:07 PM
কৃতি স্যাননের ক্যারিয়ার শুরু ফ্যাশন মডেল হিসেবে। তেলেগু সিনেমা নেনোক্কাদিনে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি।
একই বছর অভিনেতা টাইগার শ্রফের বিপরীতে ‘হিরোপান্তি’ সিনেমায় বলিউডে আত্মপ্রকাশ করেন কৃতি। সিনেমাটি দর্শকদের কাছে ইতিবাচক সাড়া পেয়েছিল।
অভিনয়ের দক্ষতা দিয়ে অল্প সময়েই ‘প্রতিভাবান’ অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নেন কৃতি স্যানন। শিগগিরিই ৫০০ কোটি রুপি বাজেটের ‘আদিপুরুষ’ সিনেমায় সীতা চরিত্রে দেখা যাবে তাকে। রাম ও রাবণ চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে প্রভাস ও সাইফ আলী খান।