১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জন্মদিনে আইফেল টাওয়ারে মিমি

জীবনের ৩৩ বছর পূর্ণ করলেন মিমি চক্রবর্তী; এই জন্মদিনটি তিনি কাটাচ্ছেন প্যারিসে। কীভাবে কাটাচ্ছেন, তাও দেখালেন ভক্তদের। রাজনীতিতে আসার পর থেকে সোশাল মিডিয়ার প্রতিটি পোস্টে আজকাল নিজের প্রস্ফুটিত হওয়ার যাত্রাকেই তুলে ধরছেন বাঙালি এই অভিনেত্রী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 04:34 PM

Updated : 11 Feb 2023, 04:34 PM

Image

আইফেল টাওয়ারের উচ্চতাকে ফ্রেমে রেখে নিজেকে নানা রঙের ছটায় মেলে ধরেছেন মিমি চক্রবর্তী

Image

গোলাপি ট্রাউজার্স, পশমের রঙিন কোট গায়ে চাপিয়ে উপভোগ করছেন প্যারিসের সকাল। খোলা চুল উড়িয়ে জন্মদিনে একগুচ্ছ ছবি সাথে লিখেছেন, ‘বঁ ঝুর’ (সুপ্রভাত)”

Image

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে বেড়ে ওঠা মিমি চক্রবর্তী ক্যারিয়ার শুরু করেছেন মডেলিং দিয়ে

Image

ঋতুপর্ণ ঘোষের জনপ্রিয় সিরিয়াল ‘গানের ওপারে’ মধ্য দিয়ে পর্দায় আত্মপ্রকাশ মিমি চক্রবর্তীর

Image

২০১২ সালে রোম্যান্টিক কমেডি সিনেমা ‘বাপি বাড়ি যা’ মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে মিমি চক্রবর্তীর

Image

মিমি চক্রবর্তীকে সর্বশেষ অরিন্দম শীল পরিচালিত থ্রিলার সিনেমা ‘খেলা যখন’-এ অর্জুন চক্রবর্তীর বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে