১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক ফ্রেমে রোনালদো-সালমান

নেটিজেনদের একাংশ এই দুই তারকাকে একই সারিতে বসে থাকতে দেখে তাদের একসঙ্গে সিনেমায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

এক ফ্রেমে রোনালদো-সালমান

সালমান খান ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 09:04 PM

Updated : 29 Oct 2023, 09:04 PM

এবার এক ফ্রেমে ধরা পড়লেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এই দুই তারকার বেশকিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া এসেছে।

রোববার সালমানের ফ্যানবেজ অ্যাকাউন্ট থেকে সৌদি আরবের রিয়াদে আয়োজিত বক্সিং ম্যাচের একটি ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়।

ছবিতে দেখা গেছে, পতুর্গিজ ফুটবল তারকার পাশে বসে তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। ঠিক তার পাশের আসনেই বসে রয়েছেন ভাইজান।

আনন্দবাজার বলেছে, এই দুই তারকাকে একই সারিতে বসে থাকতে দেখে উৎসাহ প্রকাশ করেছেন অনুরাগীরা। এমনকি নেটিজেনদের একাংশ তাদের একসঙ্গে সিনেমায় দেখারও আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার সকালেই মুম্বাই ফিরে আসেন সালমান। এই মুহূর্তে রিয়্যালিটি শো ‘বিগ বস’এর নতুন সিজনের সঞ্চালনা নিয়ে ব্যস্ত তিনি।

চলতি মাসেই দীপাবলিতে মুক্তি পাবে সালমানের প্রতিক্ষীত সিনেমা ‘টাইগার ৩’।