রিকি মার্টিনের নগ্ন ভিডিও ভাইরাল
১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবলের থিম সংয়ের গায়ক ছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নগ্ন ভিডিও প্রকাশ করে আবারও আলোচনায় খ্যাতনামা পপ তারকা রিকি মার্টিন।
শনিবার মেক্সিকোর তুলুমের সমুদ্র সৈকতে সূর্যস্নানের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন এই গায়ক। তার সঙ্গে জুড়ে দেন ‘পিস অফ মাইন্ড’ শিরোনামের একটি গান।
ভিডিওতে মার্টিনকে নিরাভরন অবস্থায় দেখা গেছে। তার শরীরে একাধিক ট্যাটুও ছিল দৃশ্যমান। গায়কের এ রূপ দেখে নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন, প্রাক্তন সমকামী সঙ্গী জোয়ান জোসেফের সঙ্গে আইনি বিচ্ছেদের পরে হতাশা ঝেড়ে ফেলার চেষ্টায় এমনটা করেছেন গায়ক।
২০১৭ সালে সিরিয়ান-সুইডিশ শিল্পী জোয়ান জোসেফকে বিয়ে করেন ১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবলের থিম সংয়ের গায়ক রিকি মার্টিন। গত মাসে এক যৌথ বিবৃতিতে সেই বিয়ে ভাঙার কথা জানান তারা।
বিবৃতিতে মার্টিন-জোসেফ জানান, বিয়ে ভাঙলেও তারা একে অন্যের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবেন এবং যৌথভাবেই সন্তানের দায়-দায়িত্ব পালন করবেন। সংবাদ সূত্র: মার্কা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
