‘স্বস্তি পেলাম’, কফি উইথ করণ শেষে কারিনার প্রতিক্রিয়া
করণের জনপ্রিয় শোটিতে অতিথি হয়ে এসে অনেক তারকার মান-অভিমান ভেঙেছে, দ্বন্দ্ব বেঁধেছে, মুখ দেখাদেখি বন্ধ হয়েছে, তাদের হাঁড়ির খবর ফাঁস হয়েছে, এমনকি প্রেমও হয়েছে একে অপরের মধ্যে।
মুম্বাইয়ে দুই দশকের বেশি সময় ধরে চলা সেলিবেট্রি শো ‘কফি উইথ করণ’ শেষ হতে চলায় ‘খুশি হয়েছেন’ নায়িকা কাপুর।
‘কফি উইথ করণের’ শেষ সিজনের চতুর্থ পর্বে অতিথি হয়ে গিয়েছিলেন বলিউডের তারকাদম্পতি কারিনা কাপুর ও সাইফ আলী খান। সেখানে এই প্রতিক্রিয়া জানিয়েছেন কারিনা কাপুর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের ঝলক।
শেষ সিজন হওয়ায় এই শোয়া আসা অথিতিরা দুঃখপ্রকাশ করেছেন, স্মৃতি রোমন্থন করছেন। তারা করণ এই অনুষ্ঠান চালিয়ে নিতে অনুরোধ করছেন।
আনন্দবাজার জানিয়েছে, কারিনা তার শোয়ের শুরুতেই করণকে খোঁচা দিয়ে কায়দায় বলেন, “আমি খুব খুশি হয়েছি এবং স্বস্তি পেয়েছি। আর আমাদের বার বার ‘কফি উইথ করণ’ এ আসতে হবে না।”
কারিনার এমন মন্তব্যে পাল্টা রসিকতা করেন করণ। কারিনার কথার জবাবে তিনি বলেন, “অনুষ্ঠানের শেষ সিজন নিয়ে তোমার এই সংবেদনশীলতার জন্য ধন্যবাদ!”
স্ত্রী ও করণের কথোপকথনের মাঝে সাইফ বলেন বলেন, অনুষ্ঠানে নিজেকে তাঁর ‘বেমানান’ মনে হয়।
ভিডিওতে দেখা গিয়েছে, কারিনাকে একটি মজার প্রশ্ন করেছেন করণ। সেটি হল, বলিউডের এই প্রজন্সের অভিনেতাদের মধ্যে এক নম্বরে কাকে রাখবেন তিনি? কারিনার উত্তর অবশ্য ভিডিওতে দেখানো হয়নি।
সাইফ ও কারিনা ‘কফি উইথ করণ’ এ প্রথমবার এসেছিলেন ২০১০ সালে। তখন তারা প্রেমের সম্পর্কে ছিলেন। এর দুবছর পর, ২০১২ সালের অক্টোবর মাসে বিয়ে করেন দুজনে।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পরে ফের একসঙ্গে এই অনুষ্ঠানে হাজির হচ্ছেন তারা। ফলে এই পর্ব ঘিরে দর্শকদের কৌতূহল রয়েছে।
গেল ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে চলছে এই শোয়ের অন্তিম মৌসুম। স্টার ওয়ার্ল্ডে 'কফি উইথ করণ' প্রথম শোয়ে অতিথি হিসেবে ছিলেন শাহরুখ খান ও কাজল। প্রথম সিজনে অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে এসেছিলেন।
দুই দশকের বেশি ধরে বলিউউ ইন্ডাস্ট্রির তারকাদের গল্প-আড্ডা, বিতর্কের একটি ঠিকানা হয়ে দাঁড়িয়েছে সেলিবেট্রি শো ‘কফি উইথ করণ’।
করণের জনপ্রিয় শোটিতে অতিথি হয়ে এসে অনেক তারকার মান-অভিমান ভেঙেছে, দ্বন্দ্ব বেঁধেছে, মুখ দেখাদেখি বন্ধ হয়েছে, তাদের হাঁড়ির খবর ফাঁস হয়েছে, এমনকি প্রেমও হয়েছে একে অপরের মধ্যে।
করণ বলেন, “বিনোদন জগতে আমার পরিচয়ের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে ' কফি উইথ করণ '। এখনও বিশ্বাস করতে পারছি না যে ২২ বছর হয়ে গেছে।”
সামনের দিনগুলোয় সিনেমা পরিচালনায় নিজেকে ব্যস্ত রাখতে চান করণ।
তিনি বলেন, “জীবনের বাকি সময় সিনেমা বানাবো। আরও অনেক গল্প বলে কাটাতে চাই। তাই ভারাক্রান্ত হৃদয়ে এই মৌসুমটিকেই শেষ মৌসুম হিসেবে ঘোষণা করছি।"
