২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বন্ধু দিবসে 'উড়াল': একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি

ব্লকবাস্টার সিনেমাস এই ছাড় রাখছে সোমবার পর্যন্ত।

বন্ধু দিবসে 'উড়াল': একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি
‘উড়াল’ সিনেমার পোস্টার। ছবি: মাহফুজ মুন্নার সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 04:37 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

বন্ধু দিবস ঘিরে ‘উড়াল’ সিনেমার টিকেটে বিশেষ ছাড় দিয়েছে ব্লকবাস্টার সিনেমাস।

প্রতিষ্ঠানটি ফেইসবুকে এক পোস্টে জানিয়েছে, ‘উড়াল’ সিনেমার একটি টিকেট কিনলে আরেকটি পাওয়া যাবে বিনামূল্যে।

তবে টিকেট প্ল্যাটফর্ম থেকে ২, ৪, ৬, ৮ অথবা ১০ সংখ্যায় কিনতে হবে। সেক্ষেত্রে ছাড় স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। 

ব্লকবাস্টার সিনেমাস তাদের এই ছাড় রাখছে সোমবার পর্যন্ত।    

একদল তরুণের যাপিত জীবন, তাদের বন্ধুত্ব ও উড়ন্তপনার গল্প নিয়ে নির্মিত 'উড়াল' মুক্তি পেয়েছে শুক্রবার।  

জোবায়দুর রহমানের পরিচালিত 'উড়াল' চারটি প্রেক্ষাগৃহে চলছে। সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সম্রাট প্রামাণিক; প্রযোজনা করেছেন অভিনেতা শরীফ সিরাজ।

এই সিনেমার বেশিরভাগ শিল্পীই তরুণ এবং এটিই তাদের প্রথম সিনেমা বলে জানিয়েছেন পরিচালক জোবায়দুর রহমান। 

নতুন অভিনয়শিল্পীরা হলেন- মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সুত্রধর, কাব্যকথা, কে এম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফসহ কয়েকজন।  

জোবায়দুর রহমান বলেছেন, চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পর তিনি নতুনদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন।    

সিনেমার গল্প নিয়ে অভিনেতা মাহফুজ মুন্না গ্লিটজকে বলেন, "এই সিনেমায় বন্ধুর জন্য চ্যালেঞ্জ নেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, বন্ধুর প্রতি ভালোবাসা ও মর্যাদা খুঁজে পাবে দর্শক।"  

'উড়াল' সিনেমার শুটিং হয় ২০২৩ সালে। উত্তরবঙ্গের সৈয়দপুর ও পার্বতীপুর, নড়াইলে দৃশ্য ধারণের কাজ করেছে সিনেমার টিম।

আরও পড়ুন:

বন্ধুত্বের গল্পের সিনেমা 'উড়াল', এক ঝাঁক নতুন মুখ

বন্ধু দিবস ঘিরে মুক্তি পেল 'উড়াল'