১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘একসাথে থেক’: জসিম-রাতুলের ছবি দিয়ে দুই ভাইয়ের হৃদয় ছোঁয়া পোস্ট

“প্রতিটি মুহূর্তে ভাইকে নিয়ে কিছু না কিছু বলতে ইচ্ছে করে।”

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ভাই হারানোর শোকে ব্যথাতুর প্রয়াত চিত্রনায়ক জসিমের দুই ছেলে এ কে রাহুল ও এ কে সামী। সেই শোকের কিছুটা তারা প্রকাশ করেছেন ফেইসবুকে ভাইয়ের পুরনো ছবি পোস্ট করে। সেই ছবির সঙ্গে লিখেছেন হৃদয় ছোঁয়া কিছু কথাও।

‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল ছিলেন জসিমের দ্বিতীয় সন্তান। বাবার মতই অকালে পৃথিবী থেকে রাতুল বিদায় নিয়েছেন রোববার।

ভাইয়ের মৃত্যু থমকে দিয়েছে রাহুল ও সামীকে। তারা বলেছেন ভাইকে নিয়ে কিছু বলার ইচ্ছা থেকেই এই পোস্ট দিয়েছেন। 

রাতুলকে সমাহিত করে আসার পর বাবার সঙ্গে ভাইয়ের এবং নিজেদের ছেলেবেলার দুইটি ছবি আলাদাভাবে পোস্ট করেন রাহুল এবং সামী।

রাতুলকে সমাহিত করে আসার পর বাবার সঙ্গে ভাইয়ের এবং নিজেদের ছেলেবেলার দুইটি

সামী লিখেছেন, "আমি মাত্রই আমার শিশু ভাইটাকে সমাহিত করে এলাম।"

জসিমের সঙ্গে রাতুলের ছেলেবেলার ছবি দিয়ে আরেক ভাই রাহুল লিখেছেন, 'একসাথে থাকো'।

জসিমের সঙ্গে রাতুলের ছেলেবেলার

এছাড়াও মঙ্গলবার আরও একটি পোস্টে রাহুল লিখেছেন, "সোশাল মিডিয়ার স্ক্রল করতে করতে দেখি, সবার ভালোবাসা কেবল আমার ভাইয়ের জন্য। ভেঙে পড়েছি আমি প্রতিদিন, প্রতিটি মুহূর্তে ভাইকে নিয়ে কিছু না কিছু বলতে ইচ্ছে করে। কেউ যদি কিছু মনে না করেন, তাহলে বলে যাব। ধন্যবাদ আপনাদের, পাশে থাকার জন্য। আমরা সবাই একে অন্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি।"  

রাতুলের সঙ্গে খুনসুটির স্মৃতি হাতড়ে রাহুল আরও লিখেছেন, এই পৃথিবীতে এ কে রাতুল এমন একটা মানুষ ছিল। যে মানুষ আর কখনো আসবে না। ভাইয়া তুমি তো প্রতি শো শেষে আমার গিটার টোন নিয়ে খোঁচা দিতে, এখন তো কেউ নেই খোঁচা দেওয়ার। আমি আমার কাজটা করে যাব, তুমি উপরে থেকে দেখ আর হাসো।"

রাতুলের প্রিয় ছিল রেসলিং দেখা, তার পছন্দের রেসলার জন সিনা। রাহুলের প্রিম ভিডিও গেইম সিরিজ ছিল 'গ্র্যান্ড থেফট অটো সিক্স'। পোস্টে এ কথা জানিয়েছেন রাহুল। 

সবশেষ রাতুলের উদ্দেশে রাহুল লিখেছেন, "আব্বুর সাথে সব গল্প শেয়ার করো। তিন ভাই মিলে যা যা করতাম, সেই দুষ্টামিগুলো। তবে হালকা একটু ফিল্টার কইরা বলো!"

ব্যায়ামাগারে ‘জিম করার সময়ে’ রোববার হৃদরোগে আক্রান্ত হলে রাতুলকে তাকে প্রথমে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে লুবানা হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।

রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে ২০১৪ সালে। তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তি পায়। এরপর ব্যান্ডটি জনপ্রিয়তা পেতে শুরু করে।

বাবা জসিমের কবরেই চিরনিদ্রায় ছেলে রাতুল