২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণী সিনেমায় ‘নিশি রাত বাঁকা চাঁদ’

সদ্য প্রকাশিত গানটির ভিডিওতে পুরনো আবহ ধরে রেখেই নতুন মাত্রা যোগ করা হয়েছে।

দক্ষিণী সিনেমায় ‘নিশি রাত বাঁকা চাঁদ’

নিশি রাত বাঁকা চাঁদ

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 10:01 PM

Updated : 05 Oct 2023, 10:03 PM

১৯৫৭ সালের ‘পৃথিবী আমারে চায়’ সিনেমার জনপ্রিয় ‘নিশি রাত বাঁকা চাঁদ’ গানের নতুন ভার্সন মুক্তি পেয়েছে। গানটি বিষ্ণু দেব পরিচালিত মালয়ালম রোম্যান্টিক কমেডি ‘লিটিল মিস রাউথার’ এ ব্যবহার করা হয়েছে।

বুধবার ইউটিউবে ‘নিশি রাত বাঁকা চাঁদ’এর কভার ভার্সন প্রকাশ করেছেন নির্মাতারা। এই মিউজিক ভিডিওতে পুরনো আবহ ধরে রেখেই নতুন মাত্রা যোগ করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে।

গানের পুরোটা জুড়ে দক্ষিণ ভারতের তারকা গৌরী কিষাণ ও শেরশা শেরিফকে দেখা গেছে। গানটি গেয়েছেন অবনী মালহার, সুর ও পুনর্বিন্যাস করেছেন গোবিন্দ বসন্ত।

১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল নীরেন লাহিড়ি পরিচালিত সিনেমা ‘পৃথিবী আমারে চায়’। সিনেমায় উত্তম কুমারের বিপরীতে দেখা গিয়েছিল মালা সিনহাকে।

গীতা দত্তের কণ্ঠে ‘নিশি রাত বাঁকা চাঁদ’ গানটি লিখেছিলেন প্রণব রায় এবং সুররচনা করেছিলেন নচিকেতা ঘোষ।

বিষ্ণু দেব পরিচালিত ‘লিটিল মিস রাউথার’এর চিত্রনাট্য লিখেছেন শেরশা শেরিফ। আগামী ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি।