২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়ার্জনেগারের দাবা খেলার সঙ্গীকে চিনে নিন

অভিনেতা খামারে কৃষিকাজের পাশাপাশি শূকর, গরু, মুরগি, টার্কি, ছাগল, গাধা, ঘোড়াসহ বিভিন্ন ধরনের প্রানী পুষে থাকেন।

শোয়ার্জনেগারের দাবা খেলার সঙ্গীকে চিনে নিন

আর্নল্ড শেয়ার্জনেগার

গ্লিটজ ডেস্ক

Published : 18 Aug 2023, 09:26 PM

Updated : 18 Aug 2023, 09:48 PM

অভিনেতা হওয়ার মতো চেহারায় ‘অভিব্যক্তির অভাব’- এই বাধাকেই পরে অস্ত্র করে ছাড়লেন আর্নল্ড শোয়ার্জনেগার। অভিনয় করতে লাগলেন এমন সব চরিত্রে, যেগুলোতে আবেগের চেয়ে শক্তিমত্তাই প্রাধান্য পেয়েছে বেশি। আর এটিই তাকে পরিণত করে হলিউড তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকায়!

পেশাদার বডিবিল্ডার থেকে তারকা অভিনেতা এবং পরবর্তীতে সফল রাজনীতিবিদে পরিণত হওয়া ৭৬ বছর বয়সী শোয়ার্জনেগারের অবসর সময়ের অনেকটাই কাটে তার ক্যালিফোর্নিয়ার খামারে।

মারকা ডটকম জানিয়েছে, সম্প্রতি শোয়ার্জনেগার সেই খামারের একটি শূকরের সঙ্গে দাবা খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের অবাক করে দিয়েছেন।

ছবিটি শেয়ার করে অভিনেতা লেখেন, “আমাদের প্রত্যেকেরই প্রশিক্ষণ নেবার জন্য কাউকে প্রয়োজন। আর তাই এই গ্রামটি তৈরি করেছি আমরা। আজ মাসকট স্নেলি দাবা খেলায় আমাকে সাহায্য করছে। আমাদের গ্রামে যোগ দিন (বিনামূল্যে)।”

‘টার্মিনেটর’ খ্যাত অভিনেতা খামারে শূকর ছাড়াও গরু, মুরগি, টার্কি, ছাগল, গাধা, ঘোড়াসহ বিভিন্ন প্রাণী পোষেন। কৃষিকাজের ব্যবস্থাও রয়েছে সেখানে। একজন কৃষিপ্রেমী হিসেবে ফসল ফলাতে এবং বাচ্চাদের ফসল ফলানোর কৌশল শেখানোর কাজও উপভোগ করেন শোয়ার্জনেগার ।

এছাড়াও ভক্তদের জন্য ‘আর্নল্ড’স পাম্প ক্লাব’ নামের একটি পডকাস্টে ফিটনেস সংক্রান্ত বিষয় ও টিপস প্রকাশ করেন অভিনেতা। মাত্র পাঁচ মিনিটের ভিডিওতে ভক্তদের স্বাস্থ্যকর জীবন যাপন, বিশ্রাম, প্রশিক্ষণ ও স্বাস্থ্যকর ডায়েট সম্পর্কেও অনুপ্রেরণা দিয়ে থাকেন।