২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজলকে প্রয়োজনে খুনও করতে পারেন শাহরুখ!

“আমি রাত তিনটের সময়ও ফোন করতে পারি শাহরুখকে। তবে বন্ধু বলে প্রতিদিন সকালে সুপ্রভাত ম্যাসেজ লেখা, ফুল কিংবা উপহার পাঠাতে হয় না আমাদের।”-কাজল

কাজলকে প্রয়োজনে খুনও করতে পারেন শাহরুখ!

কাজল ও শাহরুখ খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 08:02 PM

Updated : 28 Jul 2023, 09:40 PM

বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজলের শুধু পর্দাতেই নয়, ব্যক্তি জীবনেও তাদের সম্পর্ক বেশ মধুর। বন্ধুত্বের প্রায় কয়েক দশক পার করেছেন তারা। সম্প্রতি শাহরুখের সঙ্গের সম্পর্কের ধরণ নিয়ে মুখ খুলেছেন কাজল। জানিয়েছেন, প্রয়োজনে অভিনেতা তাকে খুনও করতে পারেন। 

কিছুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যম ম্যাশেবল ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে কাজল তার সম্পর্কে করা কিছু প্রশ্নের উত্তর দেন। সেখানে বন্ধু শাহরুখকে নিয়েও প্রশ্নের মুখোমুখি হোন তিনি। আর তাতেই উঠে আসে তাদের বন্ধুত্বের ধরণ। 

কাজল বলেন, “আমি রাত তিনটের সময়ও ফোন করতে পারি শাহরুখকে। তবে বন্ধু বলে প্রতিদিন সকালে সুপ্রভাত ম্যাসেজ লেখা, ফুল কিংবা উপহার পাঠাতে হয় না আমাদের। যদি এমনটা করার চেষ্টাও করি, শাহরুখ আমাকে ধারালো ছুরি দিয়ে খুন করবে।” 

কাজল ও শাহরুখ ‘বাজিগর’, ‘করণ আর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘মাই নেম ইজ খান’ এর মত ব্যবসাসফল সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। শেষবারের মতো তাদেরকে ‘দিলওয়ালে’ সিনেমায় দেখা গেছে।