০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

এআইয়ের ঝুঁকি নিয়ন্ত্রণ সম্ভব, গার্ডরেইলে আপত্তি নেই ট্রাম্পের

সুরক্ষামূলক আইন ও নীতিমালা তৈরির জন্য ডেমোক্র্যাটদের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এআইয়ের ঝুঁকি নিয়ন্ত্রণ সম্ভব, গার্ডরেইলে আপত্তি নেই ট্রাম্পের

এআই সুরক্ষায় প্রয়োজনে ডেমোক্র্যাটদের সঙ্গে যৌথভাবে কাজ করতেও তার ‘আপত্তি নেই’। ছবি: সিবিএস সিক্সটি মিনিটস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 06:12 PM

Updated : 09 Nov 2026, 06:12 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য উল্লেখ করে এ প্রযুক্তিতে প্রয়োজনীয় সুরক্ষা নীতিমালা বা গার্ডরেইল আরোপের পক্ষে ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, এআই সুরক্ষায় প্রয়োজনে ডেমোক্র্যাটদের সঙ্গে যৌথভাবে কাজ করতেও তার ‘আপত্তি নেই’।

চীনকে পেছনে ফেলে এআই দৌড়ে এগিয়ে থাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তির ঝুঁকি মেনে নেওয়া উচিত কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এআইয়ের বিপদ নিয়ন্ত্রণযোগ্য।

পাশাপাশি, সুরক্ষামূলক আইন ও নীতিমালা তৈরির জন্য ডেমোক্র্যাটদের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

“সুরক্ষামূলক নীতিমালা তৈরি করলে আমার কোনো আপত্তি নেই।”

তবে এর সঙ্গে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি এমন কোনো সরকারি বিধিনিষেধ চান না, যা যুক্তরাষ্ট্রকে চীনের পেছনে ‘দ্বিতীয় অবস্থানে’ ঠেলে দেবে। কারণ, চীনে এ ধরনের কোনো বিধিনিষেধ নেই।

এতদিন ধরে সরকারের পক্ষ থেকে ব্যাপক ও কঠোর বিধিনিষেধ আরোপ করার চেয়ে প্রযুক্তি কোম্পানিগুলোকে নিজেদের মতো করে পরিচালনা ও তদারকির সুযোগ দেওয়ার পথেই পক্ষপাত দেখিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের সাম্প্রতিক এ মন্তব্য সুরক্ষা নীতিমালা গ্রহণের বিষয়ে কিছুটা ইতিবাচক মনোভাবের আভাস দিলেও ঠিক কোন পর্যায়ের বা কেমন মাত্রার বিধিনিষেধ তিনি সমর্থন করবেন তা স্পষ্ট নয়।