চলে গেলেন ‘সিআইডির’ অভিনেতা দীনেশ
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল; অবস্থা সঙ্কটজনক হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
হিন্দি জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘সিআইডি’ অভিনেতা দীনেশ ফড়নিসের জীবনাবসান হয়েছে।
মঙ্গলবার ৫৭ বছর বয়সী এই অভিনেতা মুম্বাইয়ের হাসপাতালে যকৃৎ বিকল হয়ে মারা যান বলে খবর দিয়েছে আনন্দবাজার।
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে অবস্থা সঙ্কটজনক হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মারা যান তিনি।
১৯৯৮ সালে শুরু হয় বিপি সিংহ পরিচালিত ‘সিআইডি’। এই সিরিয়ালে ইনসপেক্টর ফ্রেডরিকসের চরিত্রে অভিনয় করেছিলেন দীনেশ; যিনি এসিপি প্রদ্যুম্ন (শিবাজি সাটম) ও দয়ার (দয়ানন্দ শেঠি) সঙ্গে জটিল সব কেইসের সমাধান করেছেন। এই ত্রয়ীর জনপ্রিয়তা আজও অটুট।
