২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন সৈয়দ আখতার আলী

সোমবার মৃত্যুবরণ করেছেন চলচ্চিত্রাভিনেতা সৈয়দ আখতার আলী

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 05:23 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

চলচ্চিত্র অভিনেতা সৈয়দ আখতার আলী সোমবার সকাল ১১টায় ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। টঙ্গীর বোর্ডবাজারে নিজের বাড়িতে তার মৃত্যু হয়। একই দিন বিকালে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।।

সৈয়দ আখতার আলী ১৯৪১ সালের ১৭ অক্টোবর আসামের ধুপরীতে জন্মগ্রহণ করেন। ‘নদী ও নারী’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি।

সূর্যদীঘল বাড়ি, সারেং বউ, কী যে করি, সুরুজ মিঞা, এখনই সময়, বংশধর, শ্যামল ছায়া প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

চার পুত্র ও এক কন্যাসন্তানের জনক সৈয়দ আখতার আলী বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। মৃত্যুর আগেও দুই সপ্তাহ ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সৈয়দ আখতার আলীর মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটর গিল্ড ও ফিল্ম জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছে।