১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আড়াই বছর পর তাহসানের ‘বাজি’

সিরিজটিতে ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসান খানকে। তাহসানের বিপরীতে দেখা যাবে মিম মানতাসাকে। সিরিজটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

আড়াই বছর পর তাহসানের ‘বাজি’
তাহসান খান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:57 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

নির্মাতা আরিফুর রহমান ক্রিকেট নিয়ে নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘বাজি’। সাত পর্বের এই সিরিজটির গল্প ও চিত্রনাট্য করেছেন ভারত ও বাংলাদেশের দুইজন; তারা হলেন আদিত্য সেন গুপ্ত ও হাসানাত। 

এই সিরিজ দিয়েই আড়াই বছরের বিরতি ভেঙ্গে অভিনয়ে ফিরেছেন তাহসান এবং এটি তার প্রথম ওয়েব সিরিজ। 

এই সিরিজে আরও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, মিম মানতাসা, তাসনুভা তিশাসহ এক ঝাঁক অভিনয়শিল্পী।

সিরিজটিতে ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। তার বিপরীতে দেখা যাবে মিম মানতাসাকে। সিরিজটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। 

রাফিয়াত রশিদ মিথিলা ও নাজিয়া হক অর্ষা

রাফিয়াত রশিদ মিথিলা ও নাজিয়া হক অর্ষা

সিরিজটি প্রসঙ্গে নির্মাতা আরিফুর রহমান গ্লিটজকে বলেন, “বাংলাদেশ প্রথম ক্রিকেট নিয়ে একটি ওয়েব সিরিজ হতে যাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ঈদ উপলক্ষে মুক্তি পাবে এটি। গেল সপ্তাহে সিরিজটির শুটিং শেষ করলাম। পোস্টারের কাজ চলছে।” 

শুটিং অভিনয়শিল্পীদের সঙ্গে অভিজ্ঞতা কেমন ছিল, এমন প্রশ্নে তিনি বলেন, “পরিচালক হিসেবে আমার কিছু চাওয়া থাকে, যেগুলোতে আমি ছাড় দেই না৷ শুটিংয়ের আগে শিল্পীদের আমাকে সময় দিতে হয়। আমি চরিত্র নিয়েই যে শুধু গল্প করি তা না, সময় কাটিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করি। যেন শুটিং সেটে এসে আমার সঙ্গে তাদের কাজটা সহজ হয়। 

“সেক্ষেত্রে সবার কাছ থেকে এতো সহযোগিতা পেয়েছি, যা আমার এক্সপেকটেশনের বাইরে৷ সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান ও মিথিলা। পর্দায় সেই পরিশ্রমের ছাপ দেখতে পাবেন দর্শক।” 

নির্মাতা আরিফুর রহমান

নির্মাতা আরিফুর রহমান

পর্দায় তাহসান-মিথিলাকে এক করার বিষয়টা কতটা সহজ ছিল জানতে চাইলে তিনি বলেন, “তারা আমার কাছে অভিনয়শিল্পী। আমি অডিশন নিয়ে গল্পের চরিত্রের উপযোগী মনে করে তাদের যুক্ত করেছি।” 

আরিফুর রহমান এর আগে নির্মাণ করেছেন ‘স্কুটি’ নামের একটা ওয়েব সিরিজ। যেখানে অভিনয় করেছেন নাজিফা তুষি। তাছাড়াও নির্মাতার হাতে রয়েছে ‘চরকি মিনিস্ট্রি অফ লাভ’ এর ওয়েব ফিল্ম ‘জুঁই’।