২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন সমস্যা নিয়ে বই লিখছেন জেনেট জ্যাকসন

পপ তারকা জেনেটে জ্যাকসন গান গেয়ে মাত করে দেন শ্রোতাদের এটা আর নতুন কি! তবে তার আরেকটা গুণ প্রকাশ পেতে যাচ্ছে। তিনি শীগ্রই বই লিখতে যাচ্ছেন। এই বইতে তার নিজের ব্যক্তিগত ওজন সমস্যা নিয়ে লিখছেন। খবর ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 08:01 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

অক্টোম্বর ০৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পপ তারকা জেনেটে জ্যাকসন গান গেয়ে মাত করে দেন শ্রোতাদের এটা আর নতুন কি! তবে তার আরেকটা গুণ প্রকাশ পেতে যাচ্ছে। তিনি শীগ্রই বই লিখতে যাচ্ছেন। এই বইতে তার নিজের ব্যক্তিগত ওজন সমস্যা নিয়ে লিখছেন। খবর ওয়েবসাইটের। সেদিন হলিউডে চলছিলো টেইলর পেরির 'হোয়াই ডিড আই গেট ম্যারিড' ছবির প্রিমিয়ার শো। সেখানে উপস্থিত জেনেট জ্যাকসন পিপল ম্যাগাজিনকে জানান, "আমি আমার ওজন হারানো ও ওজন ফিরে পাওয়ার জন্য যে পথ পাড়ি দিয়েছি সে সম্পর্কে একটি বই লিখছি।" জেনেট বলেন, তার এখন পর্যন্ত শিরোনামহীন এই বইয়ে তিনি যখন খুশি স্লিম হবার গোপন রহস্য ফাঁস করেছেন। তিনি আরো উল্লেখ্য করেন, তার এই পরামর্শ বিশ্বব্যাপী ফলদায়ক হবে। উল্লেখ্য, গত বছর জেনেট ৬০ পাউন্ড মেদ ঝরিয়েছেন। এই মেদ তার দুর্বলতার কারণ ছিলো বলে তিনি জানান। তিনি আরো জানান, "আমি বিশ্বাস করতে পারি না আমি কতো বড় ছিলাম। এবং আমি সত্যিই কত ভারী ছিলাম। আমি আয়নায় নিজেকে দেখতে চাইতাম। কিন্তু আমি সবসময় দেখতে চাইতাম না। আর আমি আমার আগের সেই প্রতিবিম্ব ব্যবহার করতে চাইতাম না।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/০১৫০ ঘ.