বলিউডের বাৎসল্য
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সন্তানের সঙ্গে বলিউড অভিনেতা সাইফ আলী খান, শহীদ কাপুর ও শাহরুখ খানের নজরকাড়া কিছু ছবি।
২০১৬’য়ের ডিসেম্বরে বাবা হন সাইফ আলী খান। নবাবপুত্র সাইফের সঙ্গে মিলিয়েই তার নাম রাখা হয় তৈমুর আলী খান। সাইফ-কারিনার পুত্র তৈমুর কতটা নবাব আর কতটা কাপুর খানদানের- এ প্রশ্ন অমীমাংসিত থেকে গেলেও সম্প্রতি ভক্তদের মন কেড়েছে ইন্সটাগ্রামে প্রকাশিত তৈমুর ও সাইফের এ ছবিটি।
কিছুদিন আগে ছুটি কাটাতে সুইজারল্যান্ড যান সাইফ-কারিনা দম্পতি। সেখানেই বাবার কোলে সাইফের এ ছবিটি তোলেন বেবো।
২৬ আগস্ট এক বছরে পা রাখবে শহীদ কাপুর ও মিরা রাজপুত তনয়া মিশা। মিরার ‘মি’ ও শাহীদের ‘শা’ মিলিয়ে ময়ের নাম রাখেন এ দম্পতি। গত বছর প্রসূতি স্ত্রীর সঙ্গে শহীদের তোলা সুন্দর মুহূর্তের ছবি সাড়া ফেলেছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি ভাইরাল হয়েছে বাবা-মেয়ের সুন্দর একটি ছবি।
ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাতকারে শহীদ জানান, মিশার প্রথম জন্মদিনে কাপুর পরিবারের পক্ষ থেকে বড় করে অনুষ্ঠান করা হবে। তবে মুম্বাই নয়, মিশার জন্মদিন উদযাপন করতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তারা।
চলতি বছর চার-এ পা রাখবে শাহরুখ পুত্র আব্রাহাম। ২০১৩ সালে সারোগেশনের মাধ্যমে জন্ম নেয়া আব্রাহামকে একটু যেন বেশিই ভালোবাসেন কিং খান! শুটিংয়ের প্রয়োজনে যেখানেই যান সারাক্ষণ খবর নেন ছোট সন্তানের। সম্প্রতি ‘যব হ্যারি মেট সেজাল’এর প্রচারণা শেষে মুম্বাই ফিরে প্রথমেই ছেলের কাছে গেছেন তিনি।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের ক্যামেরায় ধরা পড়েছে শাহরুখ ও আব্রাহামের কিছু ছবি যাতে দেখা গেছে, ছেলেকে পাপারাজ্জিদের হাত থেকে আড়াল করে রাখছেন ‘রইস’ তারকা। শুধু তাই নয় দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে এক মুহূর্তের জন্যও কোলছাড়া করতে দেখা যায়নি শাহরুখকে! ছোট্ট আব্রাহামও বাবাকে পেয়ে ছাড়তে চাইছিলো না সহজে।
