২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর ঘরে ফিরবেন মালাইকা?

মা এবং বোনের বোঝানোর পর এবার সম্ভবত স্বামীর ঘরে ফিরছেন অভিনেত্রী মালাইকা আরোরা খান। সালমান খানের ভাই আরবাজের সঙ্গে ১৮ বছরের সংসারের ইতি আর টানা হচ্ছে না তার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 05:51 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

মুম্বাই মিরর বলছে, স্বামীকে দ্বিতীয় সুযোগ দিয়ে দেখতে চান মালাইকা। এর জন্য তাকে রাজি করিয়েছেন মা জয়েস আরোরা এবং ছোটবোন অমৃতা।

মাসখানেক আগে গুঞ্জন উঠেছিল, স্বামীর ব্যর্থ ক্যারিয়ারে হতাশ হয়ে ঘর ছাড়ছেন মালাইকা। খবরটি সত্যি প্রমাণ করে একমাত্র ছেলেকে নিয়ে আরবাজের বাড়ি থেকে বের হয়ে যান তিনি।

তাদের ১৮ বছরের বিবাহিত জীবনের এমন পরিণতি চাননি দুই পরিবারের কেউই। ভাইয়ের স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন সালমান নিজেও, তবে কাজ হয়নি।

অবশেষে কিছুদিন বাপের বাড়ি থাকার পর আবারও আরবাজের কাছে ফিরে যাওয়ার কথা ভাবছেন মালাইকা। এদিকে স্ত্রীর প্রতি নিজের ভালোবাসার কথা সবসময়ই নির্দ্বিধায় স্বীকার করে এসেছেন আরবাজ, তিনি চাননি তার সংসার ভাঙুক।

বলা হয়, আরবাজের ক্যারিয়ারের ব্যর্থতা এবং বড়ভাই সালমানের ছত্রছায়ায় জীবনযাপন পছন্দ ছিল না মালাইকার। দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও অভিনয় কিংবা প্রযোজনা, কোনদিকেই সফল হতে পারেননি আরবাজ।

১৯৯৮ সালে বিয়ে করেন মালাইকা-আরবাজ। চলতি বছরের ২৮ মার্চ বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা।

পুরনো খবর:

মালাইকা-আরবাজ বিচ্ছেদ: দায়ী কে?
মালাইকা-আরবাজের বিচ্ছেদ: কি বললেন সেলিম খান?
বিচ্ছেদের আবেদন করেছেন মালাইকা?
বিচ্ছেদের পথে মালাইকা-আরবাজ?