বিচ্ছেদের আবেদন করেছেন মালাইকা?
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ১৮ বছরের বিবাহিত জীবনের ইতি টানতে যাচ্ছেন মালাইকা আরোরা খান এবং আরবাজ খান। এতদিন এই খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন দুজন। কিন্তু এখন শোনা যাচ্ছে বিচ্ছেদের জন্য আবেদন করে বসেছেন মালাইকা।
এই খবরটি চাউর করেছে টাইমস অফ ইন্ডিয়া। গণমাধ্যমটির দাবী, আনুষ্ঠানিকভাবে আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন মালাইকা। তবে এখনও খান দম্পতির মুখ থেকে শোনা যায়নি নিশ্চিত কোনো তথ্য।
এর আগে খবর এসেছিল, ১৮ বছর একসঙ্গে থাকার পর এবার মালাইকা-আরবাজের সম্পর্কে বাজছে ভাঙনের সুর। আরো আগেই নাকি নিজের বাড়ি ছেড়ে ১৪ বছর বয়সী ছেলেকে নিয়ে ছোট বোন অমৃতার ফ্ল্যাটে উঠেছেন মালাইকা।
এমনও শোনা যায়, ভাই-ভাবীর সম্পর্ক জোড়া লাগানোর জন্য এগিয়ে এসেছিলেন সালমান খানও। তবে সম্প্রতি আরবাজ জানান, স্ত্রীর সঙ্গে তার প্রেম এখনও রয়েছে অটুট।
এখন এই গুঞ্জন কতখানি সত্য তা সময়ই বলে দিবে।
