২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুরন্ত টিভিতে বাংলায় ‘পিটার ইন ম্যাজিকল্যান্ড’

‘পিটার ইন ম্যাজিকল্যান্ড: আ ফ্যান্টাস্টিক জার্নি’ সিনেমাটি বুধবার বিকাল ৩টায় প্রচার হবে দুরন্ত টিভিতে।

দুরন্ত টিভিতে বাংলায় ‘পিটার ইন ম্যাজিকল্যান্ড’

‘পিটার ইন ম্যাজিকল্যান্ড- এ ফ্যান্টাস্টিক জার্নি’ সিনেমাটি ইংরেজি থেকে বাংলায় রুপান্তরিত করা হয়েছে

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 08:22 PM

Updated : 08 Jan 2023, 08:22 PM

শিশুতোষ সিনেমা ‘পিটার ইন ম্যাজিকল্যান্ড: আ ফ্যান্টাস্টিক জার্নি’ দেখানো হবে শিশুদের জন্য বিশেষায়িত টেলিভিশন স্টেশন দুরন্ত টিভিতে। 

সিনেমাটি ইংরেজি থেকে বাংলায় ভাষান্তরিত করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় পিটার ইন ম্যাজিকল্যান্ড সম্প্রচার করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুরন্ত টিভি কর্তৃপক্ষ।


সিনেমায় দেখা যাবে, চমৎকার সুরে গিটার বাজাচ্ছিল মি. বাজওয়ার্দি। তার গিটারের সুরে মুগ্ধ হয় ভাইবোন পিটার ও অ্যানাবেল। বাজওয়ার্দির সাথে গড়ে ওঠে তাদের সখ্য।

গিটার বাজিয়ে শোনানো ছাড়াও দুই ভাই-বোনকে উড়তে শেখায় বাজওয়ার্দি এবং তারপর একদিন সে তাদের নিয়ে উড়াল দেয় ম্যাজিক ল্যান্ডে।
পথে যেতে যেতে নানা চমকপ্রদ অভিজ্ঞতার মুখোমুখি হয় তারা। পিটার, অ্যানাবেল ও মি. বাজওয়ার্দির অভিজ্ঞতার ঝুলি নিয়েই ‘পিটার ইন ম্যাজিকল্যান্ড: আ ফ্যান্টাস্টিক জার্নি’।