১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাবা জসিমের কবরেই চিরনিদ্রায় ছেলে রাতুল

রাতুল ছিলেন জসিমের দ্বিতীয় সন্তান।

বাবা জসিমের কবরেই চিরনিদ্রায় ছেলে রাতুল
সংগীতশিল্পী এ কে রাতুল।  ছবি: এ কে রাতুলের ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 04:09 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

চিত্রনায়ক বাবা জসিমের কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল।  

সোমবার সকালে রাতুলকে রাজধানীর বনানী কবরস্থানে তার বাবার কবরে সমাহিত করা হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটু। রাতুল অর্থহীন ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। 

এ সময় পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগীতাঙ্গনের অনেকে।  

ব্যায়ামাগারে ‘জিম করার সময়ে’ রোববার হৃদরোগে আক্রান্ত হন রাতুল। তাকে প্রথমে সেখান থেকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে লুবানা হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।

সংগীতশিল্পী এ কে রাতুল।  ছবি: এ কে রাতুলের ফেইসবুক থেকে নেওয়া। 

সংগীতশিল্পী এ কে রাতুল

১৯৯৮ সালে ৪৮ বছরে মারা যান ঢাকাই সিনেমার খলনায়ক হিসেবে পর্দা কাঁপানো নায়ক জসিম। তার তিন ছেলে- এ কে সানী, এ কে রাতুল ও এ কে রাহুল। তাদের মধ্যে রাতুল ছিলেন দ্বিতীয় সন্তান।

রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে ২০১৪ সালে। তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তি পায়। এরপর ব্যান্ডটি জনপ্রিয়তা পেতে শুরু করে।

কেবল গায়ক নয়, রক সংগীতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন রাতুল। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার ভূমিকা রয়েছে।

রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীন ব্যান্ডের 'ফিনিক্সের ডায়েরি' অ্যালবামের সাউন্ডের কাজ করেছেন। 

আরও পড়ুন:

চিত্রনায়ক জসিমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই