২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইমার ছবির ঝুলিতে অদেখা সুচিত্রা

জন্মদিন এবং প্রয়াণ দিবসের বাইরে সুচিত্রা সেনকে পাওয়া গেল নাতনি রাইমা সেনের ইনস্টাগ্রামে ছবির মেলায়। যে নায়িকার ছবি তুলে ধরে বাঙালিয়ানায় আধুনিকতা। আমৃত্যু এবং মৃত্যুর পরও যিনি নায়িকার ঘেরাটোপে জাজ্বল্যমান। রাইমার পোস্ট করা ছবিগুলোয় সুচিত্রার সঙ্গে পাওয়া গেছে মহানায়ক উত্তম কুমার, ধর্মেন্দ্র এবং কিংবদন্তী সত্যজিৎ রায়সহ আরও কয়েকজনকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2023, 05:42 PM

Updated : 23 May 2023, 09:37 AM

Image

কোনো একটি বিয়ের অনুষ্ঠানে সুচিত্রা সেন। সঙ্গে উত্তম কুমার ও আরও কয়েকজন। মধ্যবয়সী সুচিত্রা সেজেছেন অবাঙালি সাজে। সেদিন ছাড়া চুলে পরনে লেহেঙ্গার সঙ্গে কণ্ঠহার ও ভারি দুল পরেছিলেন রমা।

Image

বলিউডের দীলিপ কুমার, সঞ্জীব কুমার, অশোক কুমারের মত ধর্মেন্দ্রও অভিনয় করেছিলেন সুচিত্রা সেনের সঙ্গে। ১৯৬৬ সালে ‘মমতা’ সিনেমায় সুচিত্রা ও ধর্মেন্দ্রকে একসঙ্গে পেয়েছিলেন দর্শক। সুচিত্রা কখনও কখনও আদর করে ধর্মেন্দ্রকে ডাকতেন তার নামের আদ্যাক্ষর ‘ডি’ বলে।

Image

সুচিত্রা ইতিহাস গড়েছিলেন তার ‘বিপাশা’ সিনেমা দিয়ে। তারাশংকর বন্দোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৬২ সালে নির্মিত সেই সিনেমায় এক লাখ রূপি নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন ‘হারানো সুর’, ‘সপ্তপদী’, ‘অগ্নিপরীক্ষা’র মত কালজয়ী সব সিনেমার এই নায়িকা।

Image

সুচিত্রা সেনের যেমন গাড়ির শখ ছিল, তেমনি ভালোবাসতেন পোষ্য। শুটিংয়ের ফাঁকে তাদের নিয়ে বেরিয়ে পড়তেন বেড়াতে। অথচ সিনেমা থেকে বিদায় নেওয়ার পর আমৃত্যু তিনি নিজেকে রেখেছিলেন ঘরে বন্দি করে।

Image

নির্মাতা সত্যজিৎ রায়ের ইচ্ছে ছিল সুচিত্রাকে দস্যুরানী করে ‘দেবী চৌধুরানী’ উপন্যাস নিয়ে সিনেমা বানাবেন। কিন্তু শিডিউল জটিলতায় অস্কারজয়ী পরিচালককে ফিরিয়ে দিতে হয়েছিল সুচিত্রাকে। আর মহানায়িকাকে না পেয়ে ‘দেবী চৌধুরানী’ও অধরাও থেকে গেছে সত্যজিতের কাছে। তাই হয়তো এক ফ্রেমের এই দুই কিংবদন্তী কখনই অন্য সিনেমা নিয়ে আর এক হয়ে উঠতে পারেননি।

Image

রাইমা সেন, যার চেহারায় নানীর আদল খুঁজে পান সুচিত্রার ভক্তরা