২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেইলারেই ‘কুত্তের’ বাজিমাত

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা কুত্তের ট্রেইলার নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের; ইউটিউবে প্রকাশের পর দুই সপ্তাহে দেখা হয়েছে ৭৪ লাখ বার। ডার্ক কমেডি ‘কুত্তে’ পরিচালনা করেছেন নির্মাতা বিশাল ভরদ্বাজের ছেলে, আসমান ভরদ্বাজ। রহস্য-রোমাঞ্চে ঘেরা ট্রেইলারে দেখা যায়, টাকাভর্তি ভ্যানের পিছু ধাওয়া করেছে একদল নরনারী, যেভাবে একটুকরো হাড়ের দখল পেতে ছুটে যায় কুকরের পাল। অভিনয় করেছেন অর্জুন কপুর, নাসিরুদ্দিন শাহ, টাবু, কঙ্কনা সেন শর্মা, কুমুদ মিশ্র, রাধিকা মদন ও শার্দুল ভরদ্বাজ। ২০২৩ সালের ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘কুত্তে’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2023, 06:37 PM

Updated : 04 Jan 2023, 06:44 PM

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা কুত্তের ট্রেইলার নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের; ইউটিউবে প্রকাশের পর গত দুই সপ্তাহে ট্রেইলারটি দেখা হয়েছে ৭৪ লাখ বার।

টি সিরিজের প্রযোজনায় নির্মিত হয়েছে ডার্ক কমেডি ‘কুত্তে’। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা বিশাল ভরদ্বাজের ছেলে, আসমান ভরদ্বাজ।

এনডিটিভি লিখেছে, অন্ধকার জঙ্গলে অর্জুন কপুরকে ঘিরে টাবু, কুমুদ মিশ্র, রাধিকা মদন ও শার্দুল ভরদ্বাজের অস্ত্র তাক করার দৃশ্যে শুরু হয় ‘কুত্তে’র ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেইলার। এক-দুই-তিন গুণে নিজের অস্ত্র ফেলে দিয়ে সবাইকে নিজ নিজ অস্ত্র ফেলে দিতে অনুরোধ করেন অর্জুন। অস্ত্র ফেলে সবাই সম্মত হয় সকলে ঠিকই, তবে তা ছিল নিতান্তই ভান। অর্জুন অন্ত্রহীন হয়ে পড়ামাত্র সবাই একযোগে তার দিকে বন্দুক তাক করে বসে। কটাক্ষের সুরে এ অভিনেতা তখন বলেন, “ভদ্রতা বলে কিছু আর এ জামানায় নেই!”

রহস্য-রোমাঞ্চে ঘেরা ট্রেইলারে দেখানো হয়, টাকাভর্তি ভ্যানের পিছু ধাওয়া করেছে একদল নরনারী, যেখাবে একটুকরো হাড়ের দখল পেতে ছুটে যায় কুকরের পাল।

দুধর্ষ পুলিশ অফিসার ভূমিকায় টাবুকে মানিয়ে গেছে বেশ। নাসিরুদ্দিন শাহকে দেখা গেছে গ্যাংস্টারের চরিত্রে, বেআইনি অস্ত্র সরবরাহ করাই যার কাজ। আরও আছেন রাধিকা মদন, যাকে চুটিয়ে প্রেম করতে দেখা যায় শার্দুল ভরদ্বাজের সঙ্গে। কঙ্কনা সেন শর্মার আবির্ভাব হবে বিদ্রোহী নেত্রীর ভূমিকায়।

সোশাল মিডিয়ায় থ্রিলারধর্মী সিনেমাটির ট্রেলার আগ্রহের সঙ্গে নিচ্ছে দর্শক। কেউ কেউ অবশ্য দাবি করেছেন, ‘মানি হাইস্ট’ সিরিজ় থেকে অনুপ্রাণিত হয়ে প্লট সাজিয়েছেন নির্মাতা আসমান ভরদ্বাজ। ২০২৩ সালের ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘কুত্তে’।