আয়ে ধুরন্ধর, কেজিএফকে পেছনে ফেলে ছুটছে রামায়ণ, সামনে পুষ্পা
রামায়ণ এর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৪৮৩ কোটি ১০ লাখ রুপি।
মুক্তি পাওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই বক্স অফিসের আয়ে ‘ধুরন্ধর’, ‘কেজিএফ চ্যাম্পার ২’ এর মতো সিনেমাকে পেছনে ফেলে ছুটছে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ অভিনীত আরেক বলিউড সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’।
মুক্তি মাত্র ১২ দিনেই ছবিটি ‘ধুরন্ধর’, ‘আরআরআর’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর মত ব্লকবাস্টার সিনেমার বিশ্বব্যাপী ‘লাইফটাইম’ কালেকশনকে পিছনে ফেলে দিয়েছে।
এখন ‘রামায়ণ’ এর সামনে ‘পুষ্পা ২’ সিনেমার রেকর্ড ভাঙার পালা। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ ভারতীয় তারকা আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ছবিটিকে টেক্কা দেওয়া রামায়ণের জন্য এখন স্রেফ সময়ের ব্যাপার।
এনডিটিভির এক খবরে বলা হয়, বুধবার রামায়ণ মুক্তির ১৩ নম্বর দিনের টিকিট বিক্রির পরিসংখ্যান আগের দিনগুলোর চেয়ে কিছুটা কম; যা মুক্তির এতদিন পরে হয়ত স্বাভাবিক। কিন্তু সব মিলিয়ে ভারতে সিনেমাটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৯৮১ কোটি ১০ লাখ রুপি। আর মোট আয় দাঁড়িয়েছে ৮২০ কোটি ৯৫ লাখ রুপি।
দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ৫০২ কোটি টাকার গ্রস কালেকশন করে ফেলেছে ছবিটি। সবমিলে রামায়ণ এর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৪৮৩ কোটি ১০ লাখ রুপি। এর মধ্যে সিনেমাটি ‘ধুরন্ধর’ এর বিশ্বব্যাপী আয় ১৩০৭ কোটি ৩৫ লাখ রুপি ও ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর ১২১৫ কোটি ও আরআরআর সিনেমার ১২৩০ কোটি রুপি আয়কে পেছনে ফেলেছে।
আয়ে ‘রামায়ণ’-এর ঠিক সামনেই এখন ‘পুষ্পা ২’; যার বিশ্বব্যাপী মোট আয় ছিল ১৭৪২ কোটি ১০ লাখ রুপি। তবে এখনো বলিউডে আয়ের দিক থেকে প্রথম তিনটি ছবি ‘দঙ্গল’ (২০৭০ কোটি), ‘ধুরন্ধর ২’ (১৮৫০ কোটি)’, ‘বাহুবলী ২’ (১৮১০ কোটি)।
দেখার বিষয় পরবর্তী সময়ে কত দ্রুত এই ছবিগুলোকেও পিছনে ফেলতে পারে কিনা ‘রামায়ণ’।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অব অ্যা লেজেন্ড’ সিনেমাটি গত ৫ নভেম্বর ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পায়।
