২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

রাউজানে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

জমি রেজিস্ট্রির জন্য ওই নারী টাকা নিয়ে উপজেলা সদরে সাব রেজেস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 09:06 PM

Updated : 27 Oct 2026, 09:06 PM

চট্টগ্রামের রাউজানে দিনের বেলায় অস্ত্র ঠেকিয়ে এক নারীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মঙ্গলখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

শামসুন নাহার (৫০) নামে জমি রেজিস্ট্রির জন্য টাকা নিয়ে উপজেলা সদরে সাব রেজেস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন। তিনি উপজেলার পূর্ব গুজরার বাসিন্দা।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুটি মোটরসাইকেলে আসা কিছু লোক অটোরিকশার গতিরোধ করে অস্ত্র ধরে ২৫ লাখ টাকা ছিনতাই করে- এমন অভিযোগে মামলা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

ওসি বলেন, “ভুক্তভোগী নারীর ভাষ্য, তিনি জমি রেজিস্ট্রি নিতে অটোরিকশায় টাকা নিয়ে উপজেলা সাব রেজেস্ট্রিা কার্যালয়ে যাচ্ছিলেন। মঙ্গলখালিয়া এলাকায় অটোরিকশার গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটে।”