২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুটি’র টিজারে বাঁধনের প্রশংসায় অনুরাগ কাশ্যপ

ইনস্টাগ্রামের একটি রিলে আগুনের স্টিকার ব্যবহার করেন অনুরাগ কাশ্যপ।

গুটি’র টিজারে বাঁধনের প্রশংসায় অনুরাগ কাশ্যপ

অভিনেত্রী আজমেরী হক বাঁধন

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 08:29 PM

Updated : 08 Dec 2022, 08:29 PM

‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত ভারতীয় নির্মাতা, লেখক ও প্রযোজক অনুরাগ কাশ্যপ নিজের ইন্সটগ্রামের রিলে ‘গুটি’র টিজারের একটি অংশ শেয়ার করে এর অভিনেত্রী আজমেরি হক বাঁধনের প্রশংসা করেছেন।

বৃহস্পতিবার বাঁধনকে উদ্দেশ্য করা এ রিলের ভিডিওতে তিনি লিখেছেন, “অল দ্য বেস্ট বাঁধন। আফটার রেহেনা মরিয়ম নূর ও বিফোর খুফিয়া।”

লেখার নিচেই তিনটি আগুনের স্টিকার ব্যবহার করেন তিনি; যার অর্থ বাঁধন তার ‘অভিনয়ে’ আগুন ঝরাচ্ছেন।

এ বিষয়ে বাঁধনের অনুভূতি জানতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

বুধবার রাতে ‘গুটি’ নামে এ ওয়েব সিরিজের প্রথম টিজার মুক্তি পায়। এতে বাঁধনকে মাদক পাচারকারীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সিরিজটি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত।

বাঁধন ছাড়াও এতে নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদ অভিনয় করেছেন।

পুরনো খবর:

‘গুটি’ হতে আসছেন বাঁধন

পরিচালক অনুরাগ কাশ্যপ ‘উড়তা পাঞ্চাব’, ‘রামন রাঘব’, ‘গ্যাং অব ওয়াসিপুর’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। একবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ পরিচালক ফিল্মফেয়ার জিতেছেন চারবার।

২০১৩ সালে ফ্রান্স সরকার তাকে “অর্দ্রে দেস আর্টস এট দেস লেটট্রেস” বা “নাইট অব আর্ট এন্ড লেটার্স” পুরস্কারে ভূষিত করে।