১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের বিষু উৎসব

এই আয়োজনে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্মফল’ গল্প অবলম্বনে মণিপুরি থিয়েটারের নাটক ‘খেন্তাম’অ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 12:35 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

মণিপুরিদের ঐতিহ্যবাহী বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের ঘোড়ামারা গ্রামে দুই দিনের অনুষ্ঠান আয়োজন করছে মণিপুরি থিয়েটার।

মণিপুরি থিয়েটার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্র ও শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের নটমণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। এতে অংশ নেবেন শতাধিক শিল্পী।

দুদিনের এই আয়োজনে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্মফল’ গল্প অবলম্বনে মণিপুরি থিয়েটারের নাটক ‘খেন্তাম’, ময়মনসিংহ গীতিকা অবলম্বনে সায়িক সিদ্দিকীর নির্দেশনায় আহির বাংলার পরিবেশনায় পালানাট্য ‘জয়তুন বিবির পালা’।

এছাড়াও থাকছে দুইটি নাটিকা, পালাগান, চা-জনগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় দণ্ডনাট, নৃত্য, সংগীত, ঋতুবন্দনা, সিনেমা ও ঐতিহ্যবাহী নিকন খেলা প্রতিযোগিতা।