২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াকে যে রূপে দেখে ‘আগুন’ মন্তব্য

ঢালিউডের পর টলিউড জয় হয়ে গেছে জয়া আহসানের, এখন বলিউডে পাড়ি জমাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজেকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরে কিছু ছবি জয়া দিয়েছেন ফেইসবুকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 11:13 PM

Updated : 28 Dec 2022, 11:13 PM

Image

জয়া আহসানের এই ছবি দেখে একজন মন্তব্য করেছেন, “উফফফ! কেউ ফায়ার ব্রিগেডে খবর দাও …আগুন রে আগুন”

Image

জয়া আহসান বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন পাঁচবার। ভারতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন, অর্জন করেছেন জি সিনে অ্যাওয়ার্ডও

Image

অচিরেই জয়া আহসানের বলিউড যাত্রা শুরু হচ্ছে। অনিরুদ্ধ রায় চৌধুরীর এই সিনেমার নাম এখনও ঠিক হয়নি। তবে জয়া বিপরীতে পঙ্কজ ত্রিপাঠি থাকছেন বলে জানা গেছে

Image

বাংলাদেশের জয়া আহসান বলিউডে নিজেকে কেমন করে মেলে ধরবেন, তা জানতে হলে অপেক্ষা করতে হবে। যতদূর জানা গেছে, ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পাবে তার প্রথম হিন্দি সিনেমা