১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারকাদের প্রিয় তারা

কাজের ব্যস্ততায় হাতে ফাঁকা সময় কম থাকে বিনোদন জগতের তারকাদের। সেই স্বল্পসময়েও পোষা প্রাণীর জন্য সময় বের করেন তারা। আবার আনেকে বেড়াতে যাওয়ার সময়ও সঙ্গে নিয়ে যান প্রিয় পোষ্যকে। সেইসব তারকা আর তার পোষ্যের নানা ছবি নিয়ে গ্লিটজের প্রতিবেদন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2023, 09:23 AM

Updated : 05 Feb 2023, 09:23 AM

Image

জয়া আহসানের ভক্ত অনুরাগীদের প্রিয় তারকার পোষা কুকুর ক্লিওপেট্রার নামটি অনেকেরই জানা। কারণ ক্লিওপেট্রার নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে

Image

ক্লিওপেট্রার একাকীত্ব কমাতে আরও দুইটি কুকুরকে বাসায় এনেছেন জয়া। তাদের নিয়ে ঘোরাফেরা, খেলাধুলা আর খুনসুটির একঝাঁক ছবিও পোস্ট করেছেন এই নায়িকা।

Image

অভিনেতা সিয়াম আহমেদ আর তার পোষা কুকুরের দারুণ সখ্য। বেড়াতে যাওয়ার সময়ও প্রিয় পোষ্যকে কাছ ছাড়া করেন না তিনি

Image

বিদ্যা সিনহার বিড়াল প্রীতি আজকের নয়। তার ফেইসবুক ঘেঁটে জানা গেল, হারিয়ে যাওয়া বিড়াল জোজোকে খুঁজে পেয়ে পরম নিশ্চিন্ত তিনি

Image

বিড়াল পছন্দ চিত্রনায়িকা মাহিয়া মাহির। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে থেকে রাজনীতিতে সক্রিয়া এই নায়িকা পোষা একজোড়া বিড়াল নিয়ে তোলা ছবি পোস্ট করেছেন ফেইসবুকে

Image

পুরনো ছবি নতুন করে পোস্ট করে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি জানালেন, সন্তান রাজ্য আসার আগে তার কোল জুড়ে থাকত পোষা কুকুর ছানা

Image

এমনকি বিয়ের ফটোসেশনেও রাজ আর পরীমনির মাঝে ছিল কুকুরছানাটি।

Image

অভিনেতা ইরেশ যাকের মনে করেন পোষ্য হল তার নিত্যব্যস্ততার ‘টনিক’। টনিককে সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় নিজের ছবি দেন যাকেরপুত্র