২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ইতিহাস গড়লেন টেইলর সুইফট

নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ স্বপ্নের চেয়ে বেশি হয়ে ধরা দিয়েছে এই সংগীত শিল্পীর কাছে।

ইতিহাস গড়লেন টেইলর সুইফট

টেইলর সুইফট রেকর্ডের পর রেকর্ড গড়লেন মিডনাইট নিয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 08:30 PM

Updated : 01 Nov 2022, 08:30 PM

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সিঙ্গেলস চার্ট বা জনপ্রিয় একক সঙ্গীতের তালিকার শীর্ষ ১০টি গানের সবক’টিই টেইলর সুইফটের গাওয়া গান। ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে এই কীর্তি গড়েছেন যুক্তরাষ্ট্রের এই সংগীত শিল্পী।

ইউএস টপ টেন চার্টে এর আগে সর্বাধিক ৯টি সেরা গানের স্থান দখল করতে পেরেছিলেন আরেক মার্কিন সঙ্গীত তারকা ড্রেক। ২০২১ সালের সেপ্টেম্বরে সেই রেকর্ডটি গড়েছিলেন তিনি। তার আগে সর্বাধিক ৮টি শীর্ষ স্থান দখলের রেকর্ডটি ছিল কিংবদন্তি ব্যান্ড দল বিটলসের। তাদের ১৯৬৪ সালে গড়া রেকর্ড ভেঙেছিলেন ড্রেক, তার রেকর্ড দ্রুতই ভেঙে দিলেন সুইফট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সুইফট তার নতুন অ্যালবাম দিয়ে বাজিমাত করেছেন। প্রকাশ হওয়ার পরপরই এই অ্যালবাম ২০২২ সালের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ডও গড়েছে।

এক টুইটে এই পপ তারকা লিখেছেন, “হট ১০০ এর ১০ এ ১০??? আমার ১০ম অ্যালবামে??? আমি কসাইখানায়”।

৩২ বছর বয়সী এই সঙ্গীত তারকার ‘অ্যান্টি-হিরো’ গানটি এ সপ্তাহের তালিকার শীর্ষে অবস্থান করছে। এই গানের কোরাস “ইট’স মি। হাই! আই’ম দ্য প্রবলেম, ইট’স মি” দ্রুতই টিক টক-এ ট্রেন্ড হয়ে উঠেছে।

Image

নারী সংগীত শিল্পী হিসেবে ম্যাডোনাকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট

শীর্ষ ১০ তালিকার অন্য গানগুলোর মধ্যে আছে- ল্যাভেন্ডার হেইজ, ম্যারুন, স্নো অন দ্য বিচ, বিজুয়েলড ও কার্মা।

টেইলর সুইফটের মিডনাইটস অ্যালবামের ১৩ গানের সবক’টি সেরা ১৫ গানের মধ্যে জায়গা করে নিয়েছে। এর মধ্যদিয়ে স্যাম স্মিথের ‘আনহোলি’ অ্যালবামের ১১টি ও লেসি’র ‘ব্যাড হ্যাবিট’ অ্যালবামের ১২টি গানের রেকর্ডকে ছাপিয়ে গেছেন তিনি।

এছাড়া ‘মিডনাইটস’ অ্যালবামের ডিলাক্স ‘থ্রিএএম এডিশন’-এর সাতটি বোনাস ট্র্যাকও ইউএস টপ ১০০ তালিকায় ২০ থেকে ৪৫ এর মধ্যে জায়গা করে নিয়েছে।

বিবিসি লিখেছে, এ বছর অগাস্টে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এমটিভি ভিএমএ অনুষ্ঠানের সমাপনীর ঠিক আগে সুইফট তার এই নতুন অ্যালবামের কথা জানান, যা তার ভক্তদের জন্য ছিল একটি ‘সারপ্রাইজ’।

বিবিসি বলছে, টেইলর সুইফটের এই অসাধারণ সাফল্যের পেছনে চতুর বিপণন প্রচারের ভূমিকাও রয়েছে।

তবে সংগীত বিষয়ক সাময়িকী বিলবোর্ড জানিয়েছে, অ্যালবাম বিক্রি ও বেতারে গান প্রচার না হলেও শুধু স্ট্রিমিং দিয়েই সেরা ১০ এর সবক’টি স্থান দখল করে নিতে পারতেন সুইফট।

পুরানো খবর:

যা কেড়ে নিয়েছে টেইলর সুইফটের রাতের ঘুম

পুরানো খবর:

ভিএমএএসে সেরার পুরস্কার জিতে নতুন অ্যালবামের ঘোষণা টেইলর সুইফটের

ইউএস অ্যালবাম চার্টের শীর্ষ স্থানটিও দখল করেছে ‘মিডনাইটস’, যা মঙ্গলবার পর্যন্ত ১৪ লাখ কপি বিক্রি হয়েছে। এর মধ্যে ১০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে সিডিতে ও ভিনাইল রেকর্ডস হিসেবে। স্ট্রিমিংয়ের যুগে অ্যালবাম বিক্রির এই সংখ্যাও অভাবনীয় বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যেও অ্যালবাম বিক্রিতে দারুণ সাফল্য পেয়েছে ‘মিডনাইটস’। সেখানে এই অ্যালবামের ২ লাখ ৪ হাজার কপি বিক্রি হয়েছে। এক বছরেরও কম সময় আগে আরেক সঙ্গীত তারকা অ্যাডেল-এর অ্যালবাম ‘অ্যাডেল’স ৩০’ দুই লাখ কপি বিক্রির সীমা অতিক্রম করার পর, ‘মিডনাইটস’ও সেই সীমা পার করলো।

যুক্তরাজ্যের বাজারে এটাই সুইফটের কোনো অ্যালবামের প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি বিক্রির সাফল্য। এরআগে ২০১৪ সালে প্রকাশিত তার অ্যালবাম ‘১৯৮৯’ প্রথম সপ্তাহে ৯০ হাজার ৩০০ কপি বিক্রি হয়।

তবে ইউকে টপ চার্টে সুইফট যুক্তরাষ্ট্রের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি সেখানকার নিয়মের কারণে। ইউকে টপ চার্টের নিয়ম হচ্ছে একজন শিল্পীর সর্বোচ্চ তিনটি গান সেরা ১০-এর তালিকায় স্থান পাবে। যদি এই বিধিনিষেধ না থাকত, তাহলে সুইফটের আটটি গানই এই সপ্তাহের সেরা ১০ সিঙ্গেলস-এর তালিকায় জায়গা করে নিত।

Image

কদিনে সর্বোচ্চ স্ট্রিমিং হওয়া একক অ্যালবামের রেকর্ডও ভেঙেছেন টেইলর সুইফট

ইউকে টপ চার্টেও শীর্ষ স্থানে রয়েছে ‘অ্যান্টি-হিরো’। তালিকার তিন ও চার নম্বরে আছে ‘ল্যাভেন্ডার হেইজ’ ও ‘স্নো অন দ্য বিচ’। দ্বিতীয় স্থানটি দখল করে আছে গত সপ্তাহে শীর্ষে থাকা স্যাম স্মিথের ‘আনহোলি’ গানটি।

বিলবোর্ড সাময়িকী জানিয়েছে, নতুন অ্যালবাম দিয়ে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন সুইফট। নারী সংগীত শিল্পীদের মধ্যে এখন তার দখলে রয়েছে সর্বোচ্চ সংখ্যক শীর্ষ ১০-এ জায়গা করে নেওয়া গান। এখন সুইফটের সেরা ১০-এ জায়গা পাওয়া গানের সংখ্যা ৪০টি, যা আরেক সংগীত তারকা ম্যাডোনার ৩৮টি গানের রেকর্ড ছাড়িয়েছে। সুইফটের সামনে এখন শুধু ড্রেক আছেন, যার সেরা ১০ এ জায়গা পাওয়া গানের সংখ্যা ৫৯টি।

সঙ্গীত ইতিহাসে ‘মিডনাইটস’ প্রথম অ্যালবাম যার ১০টি গানই টপ টেন সিঙ্গেলস-এ জায়গা পেয়েছে।

এছাড়া স্পটিফাই, অ্যাপল ও অ্যামাজন মিউজিক-এ একদিনে সর্বোচ্চ স্ট্রিমিং হওয়া একক অ্যালবামের রেকর্ডও ভেঙেছেন সুইফট।

যুক্তরাজ্যে ভিনাইল-এ ‘মিডনাইটস’ বিক্রি হয়েছে ৬২ হাজার কপি - যা একুশ শতকে কোনো ভিনাইল অ্যালবামের সাপ্তাহিক বিক্রির নতুন রেকর্ড।