১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যোগাসনে দিন শুরু হয় যাদের

যোগব্যায়াম না করে একটি দিনও শুরু করেন না বলিউডি অভিনেত্রী মালাইকা অরোরা। পঞ্চাশেও দোড়গোড়াতেও শিল্পা শেঠি নিজের ফিটনেস ধরে রেখেছেন যোগব্যায়ামের কল্যাণেই। নানা ধরনের যোগাসন করেই ‘সি-সেকশন’ এড়িয়েছেন আলিয়া ভাট। আন্তর্জাতিক যোগ দিবসে দেখে নেওয়া যাক হিন্দি সিনেমার নায়িকাদের কার কাছে যোগব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 03:59 PM

Updated : 21 Jun 2023, 04:12 PM

Image

অভিনেত্রী মালাইকা অরোরা জীবনের হাফ সেঞ্চুরি করেছেন, কিন্তু শরীরে-চেহারায় বয়সের ছাপ নেই।যোগব্যায়াম না করে জলস্পর্শ করেন না তিনি। তিনি নিজে ফিট থাকেন, অন্যদেরও ফিট থাকার অনুপ্রেরণা জোগান। প্রতি সোমবার “মালাইকা’স মানডে মোটিভেশন” হ্যাশট্যাগে ছবি পোস্ট করেন মালাইকা। সোশ্যাল মিডিয়ায় অনেকবছর ধরে মালাইকা অনবরত বলে আসছেন, সুস্থ জীবনকে হাতের মুঠোয় রাখতে যোগব্যায়ামের বিকল্প নেই। তিনি বলেন. “নিজের পুরো সত্তার পরিপূর্ণ বিকাশের জন্য যোগব্যায়াম করুন “।

Image

৫০ ছুঁইছুঁই মডেল অভিনেত্রী শিল্পা শেঠি কেবল নিজেই যোগাসন করেন না, আসন শেখাতে আরও অনেক আগে খুলেছেন ইউটিউব চ্যানেল। নতুন নতুন আসন তৈরি করে সেই চ্যানেলে ভিডিও পোস্ট করেন শিল্পা। তিনি বলেছেন, তার জীবনের মন্ত্র হল ‘সুস্থ থাকো আনন্দে থাকো আর যোগব্যায়াম করো’।

Image

বলিউডে যোগব্যায়াম করা তারকাদের মধ্যে আছেন আলিয়া ভাটও। সিনেমায় আসার আগে থেকেই যিনি যোগ চর্চা করতেন। এমনকি গর্ভাবস্থায়ও সেই চর্চা বাদ দেননি। বরং অন্তঃস্বত্ত্বা অবস্থায় শরীর সুস্থ রাখতে এবং ‘সি-সেকশন’ এড়াতে  চিকিৎসক এবং প্রশিক্ষকের পরামর্শে করেছিলেন বিশেষ এই আসনটি। এই ব্যায়ামে আলিয়া উল্টো হয়ে হাত জড়ো করে ‘সূর্যদেবতা’কে ১০৮টা বার নমস্কার জানাতেন প্রতিদিন সকালে। ফলও পেয়েছিলেন হাতেনাতে। মেয়ে রাহাকে আলিয়া জন্ম দিয়েছেন স্বাভাবিক নিয়মে।

Image

যোগাসনের এই ছবি পোস্ট করে অভিনেত্রী অনুশকা শর্মা লিখেছেন, “সুস্থতার প্রাচীন এবং সত্যিকারের অতুলনীয় পদ্ধতির প্রতি আমি কৃতজ্ঞ।“ শরীর-মন তরতাজা এবং ফিট রাখতে নিয়মিত যোগাসন করেন অনুশকা। সময় মিললে সঙ্গে থাকেন তার স্বামী ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। অনুশকাও গর্ভাবস্থায় বাচ্চার এবং তার নিজের সুস্থতার জন্য বিশেষ কয়েকটি আসন করেছিলেন। এই অভিনেত্রীর মতে, যোগাসন একবার শুরু করলে, ছাড়তে নেই, তাতে ফল ভালো হয় না।

Image

অনুরাগীদের যোগব্যায়ামে উৎসাহিত করতে সোশ্যাল মিডিয়ায় যোগাসনের ছবি ও ভিডিও পোস্ট করেন কারিনা কাপুর। শীত-গ্রীষ্ম-বর্ষা-সব ঋতুর প্রতিটি সকাল কারিনার শুরু করেন আসন নিয়ে। কখনও কখনও ছেলেদেরও সঙ্গে রাখেন।

Image

হাতে সিনেমার কাজ থাকুক বা না থাকুক, বাড়ি ভর্তি থাকুক অতিথিতে, বা প্রকৃতি বিরূপ আচরণ করুক- যত বাধাই আসুক না কেন যোগাসন না করলে মাথা নাকি খোলে না অভিনেত্রী নিমরত কৌরের।