২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকায় ‘জওয়ান’

অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে স্থান পেয়েছে ‘জওয়ান’।

অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকায় ‘জওয়ান’

শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 12:47 AM

Updated : 10 Dec 2023, 01:04 AM

বিশ্ব বক্স অফিসে রেকর্ড পরিমাণ সাফল্যের পর এবার অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকায় জায়গা করে নিল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। 

সম্প্রতি হলিউড ক্রিয়েটিভ অ্যালায়েন্সের পক্ষ থেকে ২০২৪ সালের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে আন্তর্জাতিক ফিচার বিভাগে ‘জওয়ান’ স্থান পেয়েছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

আন্তর্জাতিক ফিচার বিভাগে ‘জওয়ান’-এর সঙ্গে টেক্কা দেবে ফ্রান্সের সিনেমা ‘অ্যানাটমি অব এ ফল’, দক্ষিণ কোরিয়ার ‘কংক্রিট ইউটোপিয়া’, ফিনল্যান্ডের ‘ফলেন লিভস’, জাপানের ‘পারফেক্ট ডেইজ’, স্পেনের ‘সোসাইটি অব দ্য স্নো’, ফ্রান্সের ‘দ্য টেস্ট অব থিংস’ সিনেমাগুলো। 

এছাড়া অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত সিনেমার তালিকায় রয়েছে বার্বি, ওপেনহাইমার, স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স, কিলার অব দ্য ফ্লাওয়ার মুন। 

আগামী বছর ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে বিজয়ীদের হাতে অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। 

অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ এ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। তাকে বিক্রম রাঠোর ও ছেলে আজাদ দুই ভূমিকাতেই দেখা গেছে। বিক্রমের স্ত্রী ঐশ্বরিয়ার ভূমিকায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন দীপিকা পাড়ুকোন।

শাহরুখ- দীপিকা ছাড়াও সিনেমায় আছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রিয়ামণি, সুনীল গ্রোভারসহ অনেকে। ক্যামিও চরিত্রে কাজ করেছেন সঞ্জয় দত্ত।