১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরুণ-নাতাশা এখন বাবা-মা

মুম্বাইয়ের একটি হাসপাতালে মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন নাতাশা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 03:35 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

কন্যা সন্তানের বাবা হয়েছেন বলিউডি অভিনেতা বরুণ ধাওয়ান ও পোশাক শিল্পী নাতাশা দালল।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিয়ের তিন বছর পর সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে তাদের সন্তানের জন্ম হয়। পরে ইনস্টাগ্রামে একটি কার্ড প্রকাশ করে মেয়ের জন্মের খবর দেন বরুণ। 

নাতনির মুখ দেখে দারুণ খুশি বলিউডের প্রযোজক ডেভিড ধাওয়ান। তিনি বলেন, “আমার আনন্দ রাখার জায়গা নেই। মা ও মেয়ে দুজনেই বর্তমানে সুস্থ আছে।”

চলতি বছরের ফেব্রুয়ারিতে সোশাল মিডিয়ায় নতুন অতিথি আসছে বলে একটি পোস্ট দিয়েছিলেন বরুণ।  এরপর গেল কয়েকমাসে বিভিন্ন সময়ে বরুণ এবং নাতাশা দুজনেই তাদের জীবনের নতুন অধ্যায়ের বিভিন্ন সময়ের ছবি দিয়েছেন। 

কিছুদিন আগে মহাধুমধামে নাতাশার সাধ অনুষ্ঠান হয়। সেই ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন এই দম্পতি। 

টানা ১৪ বছর প্রেম করে ২০২১ সালের ২৪ জানুয়ারি নাতাশার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বরুণ। কিন্তু শুরুতে এই সম্পর্কে জড়াতে নাতাশার মত ছিল না। সে সময় প্রেমিকার মন পেতে অনেকদিন অপেক্ষা করতে হয় বরুণকে। তবে তিনি হাল ছাড়েননি।