Published : 25 Jun 2026, 10:16 PM
শিল্পীরা প্রায়শই বলে থাকেন, সহঅভিনেতা ভালো হলে, কাজের মানও অনন্য হয়। উল্টোদিকে কোনো একজনের অমনোযোগিতায় কাজ খারাপও হতে পারে। এমন ঘটনা ঘটতে চলেছিল আমির খান ও টুইঙ্কের খান্নার ‘মেলা’ সিনেমার সময়ে।
কাজের সমীকরণ না মেলায় টুইঙ্কেলকে রেগে গিয়ে একবার চড় মারতে গিয়েছিলেন অভিনেতা আমির খান। তাও আবার শুটিং সেটে। কবে, কখন এবং কেন এমন ঘটনা ঘটেছিল সেই গল্প টুইঙ্কেল শুনিয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, প্রযোজক-পরিচারক করণ জোহরকে টুইঙ্কেল বলেন সময়টা ২০০০ সালে ‘মেলা’ সিনেমার শুটিং সেটে। টুইঙ্কেল তখন চুটিয়ে প্রেম করছেন অক্ষয়ের সঙ্গে। সেজন্যই নাকি কাজে মন বসাতে পারছিলেন না। অন্য দিকে, ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমিরের প্রতিটি দৃশ্য নিখুঁত হওয়া চাই।
টুইঙ্কেল বলেন, “শুটিংয়ের সময়ে আমাকে আমির বলেন, ‘তুমি কী করছো? এমন ছটফট কেন করছো? কাজে মনোযোগ দিচ্ছ না’। আমি বলেছিলাম, ‘আমি অক্ষয়ের কথা ভাবছি’। এ কথা শুনে উনি (আমির খান) প্রায় আমাকে প্রায় চড় মেরেই বসেছিলেন।"
অভিনেত্রীর এমন কথায় চমকে উঠে আমির প্রশ্ন করেন, “সত্যিই আমি এমন করেছিলাম?”
এরপর টুইঙ্কেলের বিরুদ্ধেও আমির অভিযোগের ঝাঁপি খুলে যায়।
তিনি টুইঙ্কেলের অভিনয় দক্ষতার প্রশংসা করে বলেন, “আপনারা জানেন কী না জানিনা, তার (টুইঙ্কেল) আরও একটি গুণ আছে। তা হল মানুষকে অপমান করার ক্ষমতা। কত সময়ে নানা ভাবে আমাকে সে অপমান করে আসছে।”
যদিও টুইঙ্কেলের এমন স্বভাবের পেছনে রয়েছে তার তীক্ষ্মবুদ্ধি ও রসবোধ, বলেন আমির।
‘মেলা’ সিনেমার পর টুইঙ্কেলের সঙ্গে আর কোনো সিনেমায় আমিরকে আর এক সঙ্গে পাওয়া যায়নি। ‘মেলা’ মুক্তির পরপরই অক্ষয়কে বিয়ে করেন এবং অভিনয় থেকে ধীরে ধীরে মুখ ফেরান তিনি। বহুদিন ধরে লেখালেখিতেই পুরো মন দিয়েছেন ডিম্পল কন্যা।