২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এম্পায়ার ম্যাগাজিনের তালিকায় সর্বকালের সেরা ৫০ অভিনয়শিল্পী

পাঠকের ভোটে এই তালিকা তৈরি করেছে এম্পায়ার ম্যাগাজিন।

এম্পায়ার ম্যাগাজিনের তালিকায় সর্বকালের সেরা ৫০ অভিনয়শিল্পী

ছবি: এম্পায়ার ম্যাগাজিন

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 10:01 AM

Updated : 24 Dec 2022, 10:01 AM

যুক্তরাজ্যের চলচ্চিত্র বিষয়ক সাময়িকী এম্পায়ার তাদের ২০২৩ সালের ফেব্রুয়ারি সংখ্যার জন্য পাঠকদের কাছে রূপালী পর্দার সর্বকালের সেরা অভিনয় শিল্পী বাছাইয়ে ভোট চেয়েছিল। বলা হয়েছিল, যারা সিনেমাকে বদলে দিয়েছেন, যাদের অনন্য মেধার সমকক্ষ দ্বিতীয় কাউকে পাওয়া সম্ভব নয়, তাদেরকেই দিতে হবে ভোট।  

পাঠকদের ভোট জমা হয়েছে, গোণা হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে তালিকা। ৫০ জনের সেই তালিকা অনলাইনে প্রকাশও করেছে এম্পায়ার।

পত্রিকাটি লিখেছে, যখন থেকে সিনেমার শুরু, তখন থেকেই আলো ছড়িয়েছেন তারকারা। আর বিশ্বের অন্যতম সেরা অভিনয় শিল্পী হতে গেলে অনেকগুলো বিষয়ের সম্মিলন ঘটাতে হয় নিজের ভেতর।

শুধু অভিনয়ের মাধ্যমে বাস্তবতার চিত্রায়ণ ঘটালেই একজন সফল অভিনয় শিল্পীর চলে না, ওই চরিত্রের গভীর অনুভূতিগুলোর প্রতিফলন, তাদের জীবনকে ধারণ এবং অনুভব করার গুণ থাকতে হয় তার।

পাশাপাশি থাকতে হয় কারিগরি জ্ঞান, যা বিভিন্ন ধারার সিনেমায় তাকে সাবলীল বিচরণে সাহায্য করে। নাটকীয়তায় পূর্ণ নিস্তরঙ্গ সিনেমা থেকে অ্যাকশনে পূর্ণ ব্লকবাস্টার সিনেমা, সব ক্ষেত্রেই দেখাতে হয় মুন্সীয়ানা।

সর্বোপরী থাকতে হয় একটি ক্যারিশমা, সেটা হল ক্যামেরার ওপর নিয়ন্ত্রণ। এ এমন এক শক্তি যা সবচেয়ে নিখুঁত চিত্রনাট্যকে আরও দ্যুতিময় করে তোলে। যা দর্শককে দলে দলে টেনে আনে সিনেমা হলে।

এম্পায়ার তাদের পাঠকের ভোটে সর্বকালের সেরা ৫০ জন অভিনয় শিল্পীর এই তালিকা প্রকাশ করেছে কোনো ধরনের ক্রম ছাড়াই। অর্থাৎ, তালিকা দেখে বলা যাবে না যে কোন শিল্পী সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, আর কে পেয়েছেন কম।

অনুমিতভাবেই এ তালিকায় হলিউড তারকাদের জয়জয়কার দেখা যাচ্ছে। বলিউড থেকে এ তালিকায় নাম উঠেছে কেবল শাহরুখ খানের।

Image

ডেনজেল ​​ওয়াশিংটন

Image

টম হ্যাংকস

Image

মেরিলিন মনরো

Image

মারলন ব্র্যান্ডো

Image

আল পাচিনো

Image

রবার্ট ডি নিরো

Image

বেটি ডেভিস

Image

নাটালি পোর্টম্যান

Image

জিন হ্যাকম্যান

Image

হিথ লেজার

Image

ক্যাথরিন হেপবার্ন

Image

পেনেলোপ ক্রুজ

Image

টম ক্রুজ

Image

নিকোল কিডম্যান

Image

লিওনার্দো ডিক্যাপ্রিও

Image

টিলডা সুইনটন

Image

স্যামুয়েল এল জ্যাকসন

Image

তোশিরো মিফুনে

Image

নিকোলাস কেজ

Image

হামফ্রে বোগার্ট

Image

ভায়োলা ডেভিস

Image

কেট ব্লানচেট

Image

অ্যালেক গিনেস

Image

মাইকেল কেইন

Image

মিশেল ইয়োহ

Image

টম হার্ডি

Image

গ্রেটা গার্বো

Image

ফিলিপ সেমুর হফম্যান

Image

জ্যাক নিকলসন

Image

মেরিল স্ট্রিপ

Image

ক্রিশ্চিয়ান বেল

Image

মিশেল উইলিয়ামস

Image

এন্থনি হপকিন্স

Image

গ্যারি ওল্ডম্যান

Image

ফ্লোরেন্স পুহ

Image

সিডনি পোইটিয়ার

Image

জুলিঅ্যান মুর

Image

শাহরুখ খান

Image

বাস্টার কিটন

Image

শার্লিজ থেরন

Image

লরেন্স অলিভিয়ার

Image

কেট উইন্সলেট

Image

ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড

Image

হোয়াকিন ফিনিক্স

Image

ইনগ্রিড বার্গম্যান

Image

মরগান ফ্রিম্যান

Image

পল নিউম্যান

Image

অলিভিয়া কোলম্যান

Image

ড্যানিয়েল ডে-লুইস

Image

জেমস স্টুয়ার্ট