১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এক মঞ্চে জেমস ও হাসান, আসছে ‘রক এন রিদম' কনসার্ট

‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শিরোনামের কনসার্টে একসঙ্গে গাইবেন তারা।

এক মঞ্চে জেমস ও হাসান, আসছে ‘রক এন রিদম' কনসার্ট

নগরবাউল জেমস ব্যান্ডের মাহফুজ আনাম জেমস ও ‘আর্ক’ ব্যান্ডের ভোকাল সৈয়দ হাসানুর রহমান হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 11:41 PM

Updated : 13 Oct 2026, 11:41 PM

একই মঞ্চে গান নিয়ে হাজির হচ্ছেন দুই শ্রোতাপ্রিয় ব্যান্ড শিল্পী ‘নগরবাউল জেমস’ ব্যান্ডের মাহফুজ আনাম জেমস ও ‘আর্ক’ এর সৈয়দ হাসানুর রহমান হাসান।

‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শিরোনামের কনসার্টে একসঙ্গে গাইবেন তারা।

আগামী শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় আয়োজিত হতে যাচ্ছে এই কনসার্ট।

আয়োজক প্রতিষ্ঠান ‘অ্যাডভেন্টর কমিউনিকেশন’ ফেইসবুকে এক পোস্টে জানিয়েছে, বিশেষ আয়োজনে নগরবাউল ও আর্ক ছাড়া আরও থাকছে ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।

কনসার্টে আরও থাকছেন গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুলের একক পরিবেশনা।

আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক অনুমতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্ম 'টিকিফাই ডট লাইভ' এ শুরু হয়েছে কনসার্টের টিকেট বিক্রি।

'আর্লি বার্ড' ক্যাটাগরিতে প্রতিটি টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।