২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ‘দুখের মুসাফির’ কাজল আরিফ

গানের ভিডিওতে দেখা যাবে চিত্রনায়ক শিপন মিত্র ও নাইরুজ সিফাতকে।

এবার ‘দুখের মুসাফির’ কাজল আরিফ

শিপন মিত্র, কাজল আরিফ, নাইরুজ সিফাত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 08:16 PM

Updated : 08 Dec 2022, 08:16 PM

এই প্রজন্মের গায়ক কাজল আরিফের ‘কেমন ভালোবাসো’ মুক্তি পায় গত অগাস্টে, সে গানের সফলতার সূত্র ধরে আসছে ‘দুখের মুসাফির’।

নতুন গানটি লিখেছেন মিজাহারুল ইসলাম, সুর দিয়েছেন কাজল আরিফ ও সুব্রত সুমন, সঙ্গীতায়োজনের দায়িত্বে ছিলেন সালমান জাইম। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ।

নতুন এ গানের মডেল হিসেবে দেখা যাবে চিত্রনায়ক শিপন মিত্র ও নাইরুজ সিফাতকে। তারকবহুল মিউজিক ভিডিওতে আরও দেখা যাবে অভিনেতা ফারুক আহমেদ, জাভেদ চৌধরী, সাদাবসহ অনেককে।

দুখের মুসাফির নিয়ে আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গানের কথা খুবই সুন্দর। দারুণ একটা সুর বসেছে। সৌমিত্র ঘোষ ও তার সহকারী সৌরভ নিলয় চমৎকার একটি মিউজিক ভিডিও বানিয়েছেন। সব মিলিয়ে গানটা দর্শকের পছন্দ হবে বলে আমার বিশ্বাস।”

মানিকগঞ্জের জমিদার বাড়ি এবং আশপাশের এলাকায় মিউজিক ভিডিওর শুটিং হয়েছে জানিয়ে তিনি বলেন, “গানটা শ্রোতাদের যেমন মনে ও কানে আরাম দেবে, তেমনি চোখ জুড়াবে।”

বিশ্বকাপ ফুটবল শেষ হলে গানটি মুক্তি পাবে বলে জানান শিল্পী কাজল আরিফ।