ঢাকা সামার কনে থাকছে ৩০ ব্যান্ড
তিন দিনে ভাগ হয়ে এসব ব্যান্ড সংগীত পরিবেশন করবে।
তিন দিনের পপ কালচার ফেস্টিভাল ‘ঢাকা সামার কন’ এ এক মঞ্চে সংগীত পরিবেশন করবে ৩০টি ব্যান্ড।
শনিবার এ উৎসবের সূচি প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১৩ জুলাই অনুষ্ঠান শুরু হবে।
এতে বলা হয়, দেশের সবচেয়ে বড় এ ‘পপ কালচার ফেস্টিভ্যালে’ তিন দিন ৩০ ব্যান্ডের সংগীত পরিবেশন ছাড়াও থাকছে ‘কসপ্লে প্রতিযোগিতা’, ‘কমিক বই’, ‘এক্সপেরিয়েন্স জোন’, ‘কিডস জোন’, ‘হিপ পপ’, ‘কে-পপ’, গেমিং, ফুড জোন এবং বিভিন্ন বিষয়ে প্যানেল আলোচনা।
সামার কনের অফিসিয়াল থিম সং ‘এস্কেপ’ সম্প্রতি মুক্তি দিয়েছে আয়োজক মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।
এটির সহ প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, “দেশের জনপ্রিয় সকল সংগীত ব্যান্ডগুলোর মিলন মেলা হয়ে উঠবে ঢাকা সামার কনের মঞ্চ। শুধু কনসার্ট নয়, দেশের সবচেয়ে বড় পপ কালচার উৎসব হতে যাচ্ছে এটি।“
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দিনের কনসার্টের প্রথম দিন ‘ওল্ড ঢাকা ডায়েরিস,’ ‘ফিরোজ জং’, ইন্দালো’, ‘বাংলা ফাইভ’, ‘লেভেল ফাইভ’, ‘উনড’, ‘অড সিগনেচার, ‘ড্যাডস ইন দ্য পার্ক’ এর পরিবেশনা থাকবে।
‘হাতিরপুল সেশনস’, কে-পপ পারফরম্যান্স, রায়হান ইসলাম শুভ এর পরিবেশনাও থাকবে এদিন।
দ্বিতীয় দিন সংগীত পরিবেশন করবে ‘মেসিয়ানিক এরা’, ‘নেইভ’, ‘এনকোর’, ‘সাবকনশা ‘, ‘আফটারম্যা ‘, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাশেজ’, ‘ব্রহ্মপুত্র’, ‘ক্রিপটিক ফেইট’ ও ‘আর্টসেল’।
এছাড়া এদিন কে-পপ পরিবেশনা ও র্যাপ ব্যাটেলও থাকছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
শেষ দিনের পরিবেশনায় থাকছে ‘আপেক্ষিক’, ‘মেকানিক্স’, ‘কার্নিভা’, ‘ব্ল্যাক’, ‘আরবোভাইরা ‘, ‘অ্যাভয়েড রাফ ‘, ও ‘ওয়ারফেইজ’ ব্যান্ড। পাশাপাশি পারফর্ম করবেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েত।
ঢাকা সামার কনে টিকিট পাওয়া যাবে এ লিংক থেকে।
