Published : 06 Apr 2024, 07:33 PM
নব্বইয়ের দশকে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে 'ফেলুদা' হিসেবে প্রতিষ্ঠিত করে দিতে দারুণভাবে সফল হয়েছিলেন নির্মাতা সন্দীপ রায়। এরপর এই নির্মাতার হাত ধরে ফেলুদা হন আবীর চক্রবর্তী। ২০২২ সালে সন্দীপ এই গোয়েন্দা চরিত্রের জন্য আবিষ্কার করেন ইন্দ্রনীল সেনগুপ্তকে। ইন্দ্রনীলের প্রথম ফেলুদা হয়ে আসা 'হত্যাপুরী'তে এবং তার দ্বিতীয় যাত্রা 'নয়ন রহস্য' সিনেমায়। এই অভিনেতার ভাষ্য, "সিনেমার জন্য সবাই অপেক্ষা করছেন। গত বার দর্শকের ভালবাসা পেয়েছি। আশা করছি এবারেও তারা নিরাশ হবেন না।”
স্বাভাবিকভাবেই সিনেমার মূল আকর্ষণ ফেলুদা, জটায়ু ও তোপস এবং তাদের অভিযান। সিনেমার সাফল্য নিয়ে আশাবাদী প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস।
জটায়ু ও তোপসের চরিত্রে অভিনয় করেছেন অভিজিৎ গুহ ও আয়ুষ দাশ। এর আগে ‘হত্যাপুরী’ সিনেমায় তাদের দেখা মিলেছিল।
সিনেমর ঘোষণার পর থেকে দর্শকদের আগ্রহ ছিল 'নয়ন' চরিত্রে কে আসবে! কিন্তু শুরু থেকেই নির্মাতারা নয়নের চরিত্রাভিনেতাকে আড়ালেই রেখেছিলেন। এবার তার লুক প্রকাশ হয়েছে। এই চরিত্রে অভিনয় করেছে ষষ্ঠ শ্রেণির ছাত্র অভিনব বড়ুয়া।
'নয়ন রহস্য' এর আউটডোর শুটং শুরু হয় চেন্নাইয়ে। তবে মাঝে সন্দীপের অসুস্থতার কারণে ইউনিটকে কলকাতায় ফিরে আসতে হয়েছিল। তবে যাবতীয় বাধাবিপত্তি পেরিয়ে শুটিং যথা সময়ে শেষ হয়েছে।