২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরান-পড়শীর ‌‘দ্বিতীয় জীবন’ আসছে

“গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকরা।”

ইমরান-পড়শীর ‌‘দ্বিতীয় জীবন’ আসছে

ইমরান ও পড়শী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 08:13 PM

Updated : 06 Nov 2022, 08:13 PM

নতুন গান নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শী। প্রায় এক বছর পর আসছে তাদের নতুন গান ‘দ্বিতীয় জীবন’।

সিএমভির ব্যানারে এই গান-ভিডিও ৭ নভেম্বর প্রকাশ হবে বলে জানিয়েছেন প্রযোজক এসকে সাহেদ আলী। ‘দ্বিতীয় জীবন’ লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান। গানচিত্রটি পরিচালনা করেছেন সৈকত রেজা। 

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পড়শীকে উদ্ধৃত করে বলা হয়, “বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। প্রায় এক যুগের পরিচয় আমাদের। আমাদের দুই পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজ করাটা অনেক সহজ হয়, মনের মতো করে করা যায়।”

Image

এক বছর পর গান নিয়ে আসছেন ইমরান ও পড়শী

বান্দরবানের পাহাড়ে গানটির শুটিং অভিজ্ঞতা জানিয়ে পড়শী বলেন, “পাহাড়ে শুটিং করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। প্রচণ্ড গরমের মাঝে শুটিং করেছি।”

ইমরান বলেন, “এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকরা। গানে একটা নতুন চমক পাবেন তারা।”