শুটিং সেটে গুলি: অভিযোগ থেকে অ্যালেক বল্ডউইনের রেহাই
শুটিংয়ে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে সিনেমাটোগ্রাফার হালেনা হাচিনস নিহত হন ও সিনেমাটির পরিচালক জোয়েল সুজা গুরুতর আহত হন।
দুই বছর আগে সিনেমার সেটে ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের অভিনেতা অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে বোনানজা ক্রিক র্যাঞ্চে ওয়েস্টার্ন ঘরানার ‘রাস্ট’ সিনেমার শুটিং চলছিল। ওই শুটিংয়ে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে সিনেমাটোগ্রাফার হালেনা হাচিনস নিহত হন এবং সিনেমাটির পরিচালক জোয়েল সুজা গুরুতর আহত হন।
এরপর ‘অনিচ্ছাকৃত’ হত্যাকাণ্ডের দুটি অভিযোগ আনা হয় এমি পুরস্কারজয়ী এই অভিনেতার বিরুদ্ধে।
বিবিসি জানিয়েছে, মামলার বিচার শুরুর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বল্ডউইনরে বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হল।
নিউ মেক্সিকোর বিশেষ প্রসিকিউটর কারি মারিসি এবং জেসন লুইস যৌধ বিবৃতি বলেছেন, “গত কয়েকদিন ধরে…এই মামলার নতুন তথ্য প্রকাশ করা হয়েছে, এ ঘটনা তদন্তে আরও তথ্য প্রয়োজন।
“এই সিদ্ধান্ত (অভিযোগ প্রত্যাহার) বল্ডউইনের ফৌজদারি অপরাধ থেকে অব্যাহতি দেয় না এবং অভিযোগ পুনরায় দায়ের করা যেতে পারে।“
তাদের তদন্ত কাজ চলমান থাকবে বলেও জানিয়েছেন এ দুই আইনজীবী।
বল্ডউইনের আইনজীবী লুক নিকাস এক পাল্টা বিবৃতিতে বলেছেন, “অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে মামলা খারিজের সিদ্ধান্তে আমরা খুশি। এবং আমরা এই মর্মান্তিক সত্যতা ও পরিস্থিতির যথাযথ তদন্ত কাজকে উৎসাহিত করছি।“
বিবিসি জানিয়েছে, বল্ডউইন প্রথমে বন্দুকের ট্রিগার টানার বিষয়টি অস্বীকার করেন, যদিও এফবিআইয়ের একটি প্রতিবেদনে বলা হয়, ট্রিগার টানা ছাড়া বন্দুক চালানো যায় না।
আগামী মাসের ৩ তারিখে এই মামলার শুনানিতে বল্ডউনের হাজির হওয়ার কথা ছিল।
ওই সিনেমায় অস্ত্র ভাণ্ডারে জিম্মাদার হান্না গুতিয়েরেজ-রিডের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে, তবে তাকে অব্যাহতি দেওয়া হয়নি।
রিডের আইনজীবী আশা করছেন তার মক্কেলও মামলা থেকে খালাস পাবেন।
সিনেমার শুটিংয়ে যেসব বন্দুক ব্যবহার করা হয়, সেগুলো ‘প্রপ গান’ নামে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহৃত হয়। অর্থাৎ ওই বন্দুকগুলোয় আসল বুলেটের পরিবর্তে ফাঁকা কার্তুজ দিয়ে লোড করা থাকে।
এতে করে ওই কার্তুজগুলো ফায়ার করার সময় আসল গুলির মতো ফ্ল্যাশ ও শব্দ বের হয়।
কখনো কখনো সত্যিকারের বন্দুক ও গুলি ব্যবহৃত হলেও নেওয়া হয় নানান সতর্কতামূলক ব্যবস্থা।
এল এ টাইমস এর বরাত দিয়ে বিবিসি বলছে, প্রসিকিউটরার সম্প্রতি জানাতে পেরেছেন যে বন্দুক ব্যবহৃত হচ্ছিল সেটি ‘৪৫ কোল্ট রিভলবার’। একটি নতুন ট্রিগার দিয়ে ওই আগ্নেয়াস্ত্র এমনভাবে পরিবর্তন করা হয়েছিল, যাতে ‘মিসফায়ার’ বা গুলি বের হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
তবে বৃহস্পতিবার প্রসিকিউটরদের যে বিবৃতি এসেছে, তাতে কোন বন্দুকের নাম উল্লেখ করা হয়নি। কেবল বলা হয়েছে, “প্রকাশিত তথ্য আরও তদন্ত এবং ফরেনসিক বিশ্লেষণ দাবি করে।“
প্রসিকিউটরা ৪৫ বছর বয়সী বল্ডইউনের বিরুদ্ধে তার সহকর্মীদের নিরাপত্তার প্রতি ‘বেপরোয়া’ অবহেলার অভিযোগ এনেছিলেন।
‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ সিনেমার তারকা বল্ডইউনের আইনজীবী নিকাস এর আগে তার মক্কেলকে অভিযুক্ত করার প্রাথমিক সিদ্ধান্তকে ‘ন্যয়বিচারের প্রতি ভয়াবহ অবক্ষয়’ বলে বর্ণানা করেছিলেন।
নিকাসের ভাষ্য, “বল্ডউইনের বিশ্বাস করার কোনো কারণ ছিল না যে বন্দকের মধ্যে সত্যিকারের গুলি ছিল। তিনি পেশাদারিত্বের উপর নির্ভর করেছিলেন। যাদের সঙ্গে তিনি কাজ করেছিলেন তারা তাকে আশ্বাস দিয়েছিলেন যে বন্দুকটিতে সত্যিকারের গুলি নেই।“
মামলায় দোষী সাব্যস্ত করার জন্য প্রসিকিউটরদের জুরিকে বোঝানো দরকার ছিলে যে তিনি বল্ডউইন ‘অপরাধমূলক অবহেলার’ সঙ্গে কাজ করেছেন। দোষী সাব্যস্ত হলে এ অভিনেতার ১৮ মাস পর্যন্ত জেল হতে পারত।
‘রাস্ট মুভি প্রোডাকশনের’ আইনজীবী মেলিনা স্প্যানডোন বলেন, “সেটে নতুন নিয়মে যে কোনো ধরনের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার নিষিদ্ধ করা হবে। তবে আগে সেটে সত্যিকারের গোলাবারুদের ব্যবহার নিষিদ্ধই ছিল।“
ভ্যারাইটি ম্যাগাজিন জানিয়েছে, বল্ডউইন বর্তমানে মন্টানায় ‘রাস্টের’ শুটিং করেছেন।
