ফের ইয়াশ রাজ সিনেমায় সালমান
বলিউডি সিনেমা ‘এক থা টাইগার’ মুক্তি পাবার এক মাস পরই গুজব শোনা যায় ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে আরও একটি সিনেমায়
জোট বাঁধবেন বলিউডি অভিনেতা সালমান খান। জানা গেছে, আলি আব্বাস আলী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করবেন তিনি। খবর মিড ডের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতোমধ্যে চিত্রনাট্যটি পড়েছেন সালমান। আর এরপরই সিনেমাটিতে কাজ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তিনি।
তবে গুজব শোনা গিয়েছিলো, কিছুদিন ধরেই আদিত্য চোপড়ার ব্যানারে সালমানের পুনরায় কাজ করার বিষয়ে বিপরীত মুখী গুজব শোনা যাচ্ছিলো। আদিত্যর সঙ্গে রেশারেশির কারণে তার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিলেও পরবর্তী একটি সিনেমায় অভিনয় করবেন বলে জানা গেছে। তবে সিনেমাটি পরিচালনা করবেন জাফর। তিনি বর্তমানে ‘গুন্ডি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সালমানের কাজের সময়ের সঙ্গে মিলিয়ে আগামী বছর সিনেমাটির শুটিং শুরু করা হবে। তবে এ বিষয়ে কোনো কথা বলেননি সালমান।
