শাহবাগ গণআন্দোলনে ক্ষ্যাপার ৬ গান
একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া শাহবাগের গণজাগরণের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ৬টি গান ও গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছে ‘ক্ষ্যাপা’।
গানগুলোর শিরোনাম- ‘জাগো শাহবাগ জাগো জনতা’, ‘ওরা যুদ্ধ অপরাধী’, ‘উত্তাল শাহবাগ’ ‘রাজিবের কফিন’, ‘জেগেছে জনতা জেগেছে’ ও ‘শাহবাগ জ্বলছে জ্বলবেই’। গানের শিল্পীরা হলেন প্লাবন কোরেশী, জাহাঙ্গীর সরকার, উম্মুল ওয়ারা সুইটি ও প্রতীক ইজাজ।
এ বিষয়ে প্রতীক ইজাজ গ্লিটজকে জানিয়েছেন, ‘আন্দোলনের শুরু থেকেই আমরা আছি, ছিলাম। আর সাংস্কৃতিক দিক থেকেও নিজেদের একটা অংশগ্রহণ অনুভব করছিলাম প্রথম থেকেই। তাই আত্মপ্রকাশের আগেই নিজেদের নামে গানগুলি নির্মাণ করলাম। এর মধ্যে চেষ্টা করেছি, আমাদের গান শুধু এই আন্দোলনের মধ্যেই যেনো সীমাবদ্ধ না হয়।’
গানগুলো নিয়ে জহির বাবুর পরিচালনায় মিউজিক ভিডিও নির্মিত হয়েছে ইতোমধ্যে। প্রতিদিন শাহবাগের প্রজš§ চত্বরে গানের মিউজিক ভিডিও প্রদর্শিত হচ্ছে।
গানের দল ‘ক্ষ্যাপা’র আত্মপ্রকাশের কথা ছিলো ২০১৫ সালের ফাল্গ–নে। আত্মপ্রকাশের প্রস্তুতি চলছে গত তিন বছর ধরে।
