২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাচো বাংলাদেশ নাচো’র সেরা সাত

‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র লাকি সেভেন পর্বের সেরা সাতজন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন। প্রতিযোগীরা হলেন ঢাকার মিম চৌধুরী ও আরিফ হোসেন শামীম, বরিশালের শফিকুল ইসলাম, চট্টগ্রামের সূচনা বনিক ও জয়ন্তী বনিক, দিনাজপুরের আনিকা আনান প্রমি এবং রংপুরের রিদিতা আলী রঙ্গন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 12:00 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘বিচারকের নম্বরের ভিত্তিতে প্রতিযোগীরা নির্বাচিত হয়েছেন। চলতি সপ্তাহ থেকে লাকি সেভেন পর্ব প্রচারিত হবে। প্রতি পর্বে মূল বিচারকের পাশাপাশি থাকছেন একজন সেলিব্রেটি গেস্ট অব অনার। মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী।’

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজা ইসলাম। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’।