২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উত্তরবঙ্গের সমাজচিত্র উঠে এসেছে তাদের রচনায়'

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন ও কথাশিল্পী আক্তারুজ্জমান ইলিয়াস দুই জগতের মানুষ হলেও শ্রমজীবীদের জীবন সংগ্রাম, সর্বোপরি উত্তরবঙ্গের সমাজচিত্র উঠে এসেছে তাদের রচনায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 05:35 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন ও কথাশিল্পী আক্তারুজ্জমান ইলিয়াস দুই জগতের মানুষ হলেও শ্রমজীবীদের জীবন সংগ্রাম, সর্বোপরি উত্তরবঙ্গের সমাজচিত্র উঠে এসেছে তাদের রচনায়। প্রবীন সাংবাদিক কামাল লোহানী এভাবেই মূল্যায়ন করলেন দুজনের। সোমবার বিকালে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে 'আক্তারুজ্জামান ইলিয়াস ও মোনাজাতউদ্দিনের রচনায় উত্তরবঙ্গের জনজীবন' শীর্ষক স্মারক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মূল্যায়ন তুলে ধরেন। মোনাজাতউদ্দিনের ৬৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মোনাজাতউদ্দিন ও আক্তারুজ্জামান ইলিয়াস উভয়ে সমসাময়িক। দুজনই উত্তরবঙ্গের সন্তান। মোনাজাতউদ্দিন তার সংবাদিকতা এবং ইলিয়াস তার সাহিত্যজীবন শুরু করেছিলেন উত্তরবঙ্গ থেকে। পরবর্তীতে দুজনই ঢাকায় স্থায়ী হলেও নিজ এলাকার প্রতি দায়বদ্ধতা বিস্মৃত হন নি। অনুষ্ঠানে স্মারক বক্তব্য উপস্থাপন করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সরিফা সালোয়া ডিনা। সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি এম. আনোয়ারুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/কেএমএস/২৩৩০ ঘ.