২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে সোহাকে কারণ দর্শানোর নোটিশ

বলিউড অভিনেত্রী সোহা আলী খানকে ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও আদালত কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট বয়সের আগেই অস্ত্র রাখা ও লাইসেন্স করার অভিযোগ আনা হয়েছে। কারণ দর্শানোর জন্য তাকে ১৫ দিনের সময় দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 08:10 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মার্চ ২৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউড অভিনেত্রী সোহা আলী খানকে ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও আদালত কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট বয়সের আগেই অস্ত্র রাখা ও লাইসেন্স করার অভিযোগ আনা হয়েছে। কারণ দর্শানোর জন্য তাকে ১৫ দিনের সময় দিয়েছে আদালত। খবর জিনিউজডটকমের। সাবেক ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের একমাত্র মেয়ে সোহা আলী খান অনেক বছর যাবৎ একটি পয়েন্ট টু টু বোর রাইফেলের মালিক। পাসপোর্ট অনুযায়ী তার জন্ম সাল ১৯৭৮। আর অস্ত্রের লাইসেন্স তিনি করেছিলেন ১৯৯৬ সালে। তখন সবে আঠারোয় পা দিয়েছেন সোহা। কিন্তু আইনত কমপক্ষে ২১ বছর না হলে অস্ত্র রাখার অনুমতি দেওয়া হয় না। সোহার লাইসেন্সের খবর এতদিন পরে আদালত পর্যন্ত গেল কিভাবে? এ প্রশ্নের জবাবে জানা যায়, এর জন্য দায়ী তার বাবা। রাজস্থানে হরিণ শিকারের দায়ে ২০০৫ সালের ৫ জুন মনসুর আলী খানের কাছ থেকে পয়েন্ট টু টু বোর রাইফেল জব্দ করা হয়েছিল। তখন দেখা যায় এর মালিক পতৌদি নন, সোহা। লাইসেন্স পরীক্ষা করতে গিয়ে দেখা গেছে তিনি অবৈধভাবে নিজের নামে সেটা করিয়েছেন। অতএব আদালত থেকে নোটিশ চলে গেছে। এখন আদালত দুটো বিষয় জানতে চেয়েছে। প্রথমত সোহার নামে লাইসেন্স কিভাবে করা হলো আর তার বাবা কেন অধৈভাবে এর ব্যবহার করেছেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১৪০৪