২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঐশ্বরিয়ার ছবি নিয়ে বচ্চন পরিবারে অশান্তি

বচ্চন পরিবারে আবার অশান্তি দেখা দিয়েছে। 'ধুম টু' ছবিতে হৃত্বিক আর ঐশ্বরিয়ার চুম্বন দৃশ্য নিয়ে কিছু দিন আগে চরম বিব্রত ছিলেন তারা। এবার এক সাময়ীকিতে প্রকাশিত বচ্চন বহুর টপলেস ছবির জন্য যারপরনাই নাখোশ বচ্চন পরিবারের সদস্যরা। খবর ভারতের একাধিক ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 04:59 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মার্চ ১৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বচ্চন পরিবারে আবার অশান্তি দেখা দিয়েছে। 'ধুম টু' ছবিতে হৃত্বিক আর ঐশ্বরিয়ার চুম্বন দৃশ্য নিয়ে কিছু দিন আগে চরম বিব্রত ছিলেন তারা। এবার এক সাময়ীকিতে প্রকাশিত বচ্চন বহুর টপলেস ছবির জন্য যারপরনাই নাখোশ বচ্চন পরিবারের সদস্যরা। খবর ভারতের একাধিক ওয়েবসাইটের। ঐশ্বরিয়ার সেমি ন্যুড ছবিটি নতুন নয়। ১৯৯০ এর দশকে একবার দলবদ্ধভাবে এই ছবিতে পোজ দেন তিনি। কিন্তু এখন সেই ছবি ইন্টারনেট ও ভারতীয় টিভি চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে বিপুল উৎসাহে। অতুল কাসবেকারের তোলা ওই ছবিতে অ্যাশের সঙ্গে মডেল হয়েছিলেন মিলিন্দ সোমান, মাধু সাপ্রে, রুচি মালহোত্রা, অনু ভার্মা ও কলিন খান। ছবিতে শুধু মাধু সাপ্রের মুখ দেখা গেছে। পেছন থেকে তোলার কারণে বাকীদের চেহারা দেখা যায়নি। বিষয়টি অভিষেক বচ্চনের গোচরে এলে তিনি ক্ষুদ্ধ হন। বচ্চনপুত্র তার জনসংযোগ কর্মকর্তাদের তলব করে এটা বন্ধ করার ব্যবস্থা করতে বলেন। দ্রুত এক বিবৃতিতে অভিষেক জানান যে, ছবিটি জাল। অভিষেক বিষয়টি নিয়ে কী করা যায় সে ব্যাপারে তার আইনজীবীদের সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছে ওয়েবসাইটগুলি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২২৩৮ঘ.