২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তঃসত্ত্বা হওয়ার কথা স্বীকার করলেন মিনি ড্রাইভার

অভিনেত্রী মিনি ড্রাইভার মা হতে যাচ্ছেন। বৃহষ্পতিবার এনবিসি চ্যানেলের লেট নাই টক শো 'দি টুনাইট শো উইথ জে লেনো'তে হলিউড তারকা তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা স্বীকার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

লস এঞ্জেলস, মার্চ ১৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- অভিনেত্রী মিনি ড্রাইভার মা হতে যাচ্ছেন। বৃহষ্পতিবার এনবিসি চ্যানেলের লেট নাই টক শো 'দি টুনাইট শো উইথ জে লেনো'তে হলিউড তারকা তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা স্বীকার করেন। মিনি মা হতে যাচ্ছেন কী না অনুষ্ঠানের উপস্থাপক লেনো এ কথা জানতে চাইলে মিনি বলেন, "হ্যাঁ"। ড্রাইভার বলেন, "অন্য যে কোন কিছুর চেয়ে মাতৃত্ব আমি বেশি পছন্দ করি। কিন্তু এখন আমার কেবল বমনেচ্ছা হয়। সবাই বলে এটা নাকি মর্নিং সিকনেস। আমি তো দেখি সকাল, দুপুর এবং রাত সবসময়ই আমার এই দশা।" ড্রাইভারের বয়স এখন ৩৮। সাক্ষাৎকারে তিনি অবশ্য জানাননি সন্তানের বাবা কে? লেনো জানতে চেয়েছিলেন যে লেনো সন্তানের বাবাকে চেনেন কী না। মিনির জবাব দিয়েছেন যে, তার ধারণা লেনো তাকে চেনেন না। ১৯৯০ এর দশকে বৃটিশ টেলিভিশন মাধ্যমে প্রথম জনপ্রিয়তা পান মিনি। এরপর হলিউডের 'গ্রস পয়েন্ট ব্লাংক' ও 'রিটার্ন টু মী' ছবিতে অভিনয় করেন তিনি। ১৯৯৭ সালে 'গুড উইল হান্টিং' ছবিতে ম্যাট ডেমনের বিপরীতে অভিনয় করে সেরা সহ অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন লাভ করেন এই তারকা। বর্তমানে মার্কি টিভি চ্যানেল এফএক্স এর 'দি রিচেস' ধারাবাহিকে অভিনয় করছেন মিনি। এই সিরিজে অভিনয় করার জন্য তিনি গত বছর এমি মনোনয়ন পান। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২২৩০ঘ.